হিজবুল্লাহর আক্রমণে আরও দুই দখলদার সেনা নিহত

আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:২৬ পিএম

লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ'র ড্রোন হামলায় ইসরাইলের আরও দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে। গেলো ৭ অক্টোবরের পর হিজবুল্লার হামলায় লেবানন সীমান্তে এ নিয়ে মোট ১৩ দখলদার সেনা নিহত হলো। 

তেল-আবিবভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, সোমবার বিকেলে উত্তর ইসরাইলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ। মঙ্গলবার দখলদার বাহিনী (আইডিএফ) দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে।

আইডিএফ জানায়, ইসরাইলি সেনারা হিজবুল্লাহর বিস্ফোরক বোঝায় ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং ড্রোনটি সেনাদের লক্ষ্য করে আঘাত করে। এতেই ওই দুই সেনা নিহত হয়। 

নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল, তারা হলেন- মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেৎজ। তাদের দুজনেরই বয়স ৩১ বছর। তারা দু'জনেই ৫৫১তম ব্রিগেডের ৬৫৫১তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। 

এছাড়া এ হামলায় আহত হয়েছে আরও এক সেনা। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।     

এদিন অধিকৃত গোলান মালভূমির ইসরাইলি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ একসাথে অন্তত ৩০টি রকেট ছোঁড়ে।  

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে।  

গাজায় গণহত্যা শুরুর পরপরই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাবস্থা ঘোষণা করে লেবানন সীমান্তে ইসরাইলের বিভিন্ন সেনা ঘাঁটি ও অবস্থানে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।

সংগঠনটি বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর