আফতাবনগরে পশুর হাট বন্ধ: হাইকোর্ট

আপডেট : ০৮ মে ২০২৪, ০১:০৮ পিএম

কোরবানির সময় রাজধানীর অন্যতম বড় ও জনপ্রিয় পশুর হাট আফতাবনগরে এবার আর পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানিতে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্ট আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন। এর ফলে কোরবানির সময় সেখানে পশুর হাট বসানো যাবে না।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

গত ২২ এপ্রিল আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে চার এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসাসে ইজারা বিজ্ঞপ্তি দেন। এই বিজ্ঞপ্তিতে আফতাবনগরসহ ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তির পরই আফতাবনগরে হাটের অংশ বাতিল চেয়ে সিটি করপোরেশনকে আইনি নোটিশ দেন ইউনুছ আলী আকন্দ। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে যান।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী করা হয়।

এতে উল্লেখ করা হয়, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড অধীন, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। ওই এলাকার কাউন্সিলরও ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং ২০২৩ সালে উত্তর সিটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দিলে রিট করার পর হাইকোর্ট স্থগিত করেন।

পরে আপিল করলে শুধু ২০২৩ সালের জন্য এল ব্লকের পর থেকে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। এর ফলে গতবছর এল ব্লকের পর থেকে পশুর হাট বসে ঠিকই, কিন্তু এ থেকে এইচ ব্লক পর্যন্ত পশুর হাট বসানো হয়নি।

দেশের অন্যতম আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মালিকানায় পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে আফতাবনগরকে। পূর্ব ঢাকার পরিকল্পিত এই আবাসন এলাকায় প্রায় সাত হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়সহ পরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক ভবন।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর