বিএনপি নেতারাই ভারতের দালাল: ওবায়দুল কাদের

আপডেট : ১১ মে ২০২৪, ১০:৪২ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারাই ভারতের দালাল। ভারত বয়কটের ডাক দিয়ে তারা ভণ্ডামি করছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে ২১ বছর (১৯৭৫-১৯৯৬) শত্রুতা করে আমাদের লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল। সে কারণে (দুই দেশের মাঝে) সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।

শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, কারও দাসত্ব করি না। আমাদের শক্তির উৎস দেশের মানুষ, জনগণ। ভারতের কাছে আমরা ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই। কারণ, এটা আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে ২১ বছর। আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না।

সড়ক পরিবহন ও সেতুনমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন ভুয়া, সব নাটক ভুয়া, বিএনপিও ভুয়া। জনগণ তাদের বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মানুষের আস্থা আছে। বিএনপি নেতারাই ভারতের দালাল, ভারত বয়কটের ডাক দিয়ে ভণ্ডামি শুরু করেছে। এতে কোনো কাজ হবে না। 

বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বলতে চাই, গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছেন। পানির চুক্তি কে করেছেন? শেখ হাসিনা। সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন? শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ (সমুদ্রসীমা) পেয়েছি আদালতের মাধ্যমে।

শুক্রবার বিএনপির সমাবেশে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ‘এক পশরা মিথ্যাচার’ করেছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়ে ছিলেন? ভারতে? মাথায় উঠেছে গান্ধী টুপি। এখন ভণ্ডামি শুরু করেছেন। গয়েশ্বর পল্টনে দাঁড়িয়ে আমাদের ভারতের দালাল বলেছে। এই অপবাদ তো আইয়ুব খান, ইয়াহিয়া খান দিয়েছিলো।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ভারতে যখন নির্বাচন হয়, বন্ধের দিন ভারতীয় হাইকমিশনারের সামনে দাঁড়িয়েছিলো… দালাল কারা? ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া। সাংবাদিকরা জিজ্ঞেস করলো- আপনি ভারত সফর করলেন, গঙ্গার পানির কী হলো? তিনি বললেন, ‘আমি তো ভুলে গেছি।’ দালাল কারা?

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন, অর্জনকে স্বীকৃতি দিয়েছে দেশের ৪২ শতাংশ ভোটার। এই নির্বাচনে আজকে কোনো প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখান করেছে! তাহলে ৩৬ থেকে ৪০ শতাংশ লোক ভোট দিলো, তারা কারা? তারা এই দেশের জনগণ। তারা উন্নয়নে, অর্জনে মুগ্ধ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জামায়াত গত ১০ বছর ধরে শান্তির পথে বাঁধা সৃষ্টি করেছে। বারবার তারা শুধু তারিখের পর তারিখ দিয়েছে কিছুই করতে পারেনি। বিএনপি-জামায়াতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার বাংলাদেশ। আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নতি চায়- এই জনসভার উপস্থিতি তার প্রমান। ব্যর্থ ও দুর্নীতিবাজ রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্র পরিনতি হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বের কারনে। মেগা প্রকল্পের কারণে মানুষ সুবিধা ভোগ করছে। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে। বিএনপি জামায়াত আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের কাছে জানতে চাই, কি তাদের চাওয়া কি চায় তারা? নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। বিএনপি মুখে বলে গণতন্ত্রের কথা কিন্তু নির্বাচনে আসে না। আন্দোলন করে কিন্তু নির্বাচনে আসে না। বিএনপির কর্মসূচি মানে গণতান্ত্রিক কিছু নয় অনির্বাচিত পন্থায় ক্ষমতায় আসার পাঁয়তারা। বিদেশি প্রভুদের চেষ্টায় ক্ষমতায় যাবেন সেই চেষ্টা কখনো সফল হবে না। জনগণ মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

 

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর