নিকি হ্যালিই হতে পারেন ট্রাম্পের রানিংমেট

আপডেট : ১২ মে ২০২৪, ১২:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হ্যালি। নির্বাচনী লড়াইয়ে তাকেই রানিংমেট করার কথা বিবেচনা করছে ট্রাম্পের প্রচার শিবির।

নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে জানেন এমন কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে শনিবার এ খবর প্রকাশ করেছে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের খবরে বলা হয়, হ্যালি তাকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করবেন এমনটা যদি ট্রাম্পকে বোঝানো সম্ভব হয়, তবে ট্রাম্প হয়তো রানিংমেট হিসেবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক এই দূতকে বেছে নেবেন। 

সেই সঙ্গে ট্রাম্প অবশ্য চাইবেন, যদি তিনি নির্বাচনে হেরে যান তবে হ্যালি তাকে কারাগারে যাওয়া এড়িয়ে যেতেও সাহায্য করবেন। ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলছে। যেগুলোতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। হতে পারে লাখ লাখ ডলারের আর্থিক জরিমানাও।

সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি রিপাবলিকান দলীয় প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় নিজ অঙ্গরাজ্যের প্রাইমারিতেও ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন।

বছরের শুরুতে প্রাইমারি ও ককাসগুলোতে ট্রাম্পের কাছ থেকে অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে মার্চে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন নিকি হ্যালি। তবে নিজে সরে গেলেও সেসময় তিনি ট্রাম্পকে সমর্থন জানাননি।

হ্যালির সরে যাওয়ার মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিশ্চিত হয়ে যায়। পাশাপাশি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি হওয়াও নিশ্চিত হয়।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর