মায়ের পদে চাকরি করছেন মায়েরাই!

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:৩৭ পিএম

মায়ের পদে চাকরি। কথাটি শুনতে অদ্ভুত শোনালেও এই নগরে এমন মাও আছেন যিনি ‘মা’ পদে চাকরির মধ্য দিয়ে অনাথ শিশুদের মায়ের ছায়া দিচ্ছেন। তাদের বড় করে তুলছেন। 

বলা হচ্ছে, রাজধানীর বিভিন্ন শিশু পল্লীর মায়েদের কথা। এস ও এস শিশু পল্লীতে আট থেকে দশজন শিশুকে আগলে রাখার দায়িত্ব নেন একেকজন মা। 

সেই মায়েরা কেমন আছেন? প্রতিদিনের সেখানকার দৃশ্যপট একই রকম। সকাল বেলায় পরিপাটি হয়ে সারি বেঁধে স্কুল বাসে উঠছে শিশুরা। ওদের স্কুলে পাঠিয়ে মায়েরা ব্যস্ত হচ্ছেন বাজারে বা ঘরের কাজে। 

দুপুর হতেই ফিরে আসছে শিশুরা। হৈ চৈ করে ঢুকছে নিজেদের ঘর; মমতা সমতা একতা মায়াবী কিংবা শ্যামলীতে। ব্যস্ত মাকে ঘিরে ধরছে তারা। এমন একেকটি ঘরে ৮ থেকে ১০জন শিশুর বসবাস। 

প্রতি ঘরে আছেন একজন করে মা। কিন্তু এই মা তাদের কাউকেই গর্ভে ধারণ করেননি। তবুও তিনি মা। সেই মায়েদেরও আছে নানা গল্প, যেখানে হাসি-কান্নার সঙ্গে লুকিয়ে থাকেন অনেক বেদনাও। 

যেমন দুই দশক আগে ফাতেমা বেগম তার নিজের সন্তানকে ভাইয়ের কাছে রেখে; এসওএস শিশু পল্লীর ত্রিশ সন্তানের মা হয়েছেন। তাদের কেউ কেউ আজ সমাজে প্রতিষ্ঠিত। 

সন্তান ধারণে অক্ষম সুমাইয়া খন্দকার; এমনটা জানার পর পল্লীর শিশুদের নিয়েই জীবন কাটিয়ে দিচ্ছেন এই মা। কখনও তার মনেই হয়নি এই শিশুরা তার আপন সন্তান নন। 
মা থেকে হয়েছেন নানী দাদি। হয়েছেন তাদের খেলার সাথী। এই মায়েদের ঘিরেই জীবনের স্বপ্ন আঁকে ঢাকার শ্যামলীর শিশু পল্লীর শিশুরা। 

পরিবার সমাজ তাদের দূরে ঠেলে দিলেও শিশুপল্লির এই মায়েরাই এসব অনাথ শিশুদের বড় করে তোলেন। পল্লীর এই খোলা প্রান্তরে মাকে ঘিরেই তাদের জীবনের জয় গান। 

 

একাত্তর/এসি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় একাধিক ব্যাকআপ টিম কাজ করেছে বলে ধারণা পুলিশের। আর মামুনের ঘনিষ্ট সূত্র থেকে, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর