সাতক্ষীরায় বাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৪, ০৮:১০ পিএম

সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর এলাকার একটি বাগান থেকে দুইটি বিদেশি পিস্তল ও দুইটি দেশীয় ওয়ান শুটারগান এবং ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-৬ সদস্যরা।

সোমবার ভোররাতে মাহমুদপুর এলাকার ওই বাগানের মধ্যে শপিং ব্যাগের মধ্যে রাখা ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‍্যাব। 

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক এ তথ্য জানায় র‌্যাব ।

র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় টহল ডিউটিতে ছিলেন। এসময় গোপন খবরে জানতে পারে, মাহমুদপুর এলাকার একটি একতলা বিশিষ্ট পাকা বসতঘরের পাশে বাগানে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

একাত্তর/জো
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর