সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই এসেছেন লু: নানক

আপডেট : ১৪ মে ২০২৪, ০২:১৯ পিএম

সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্যই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নানক বলেন, ডোনাল্ড লু এসেছেন ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান বিবেচনায় সরকারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক বরাবরই ভালো বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বড় কোনও কর্মকর্তার বাংলাদেশ সফর হয়নি। সেক্ষেত্রে ডোনাল্ড লুর সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর।

ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু।

দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে যাতে বাংলাদেশিরা ভিসা পান, আলোচনা হয়েছে তা নিয়েও।

অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে আলোচনা হওয়ার কথা উল্লেখ করে নানক বলেন, সৌদি আরব ভিসা প্রক্রিয়া সহজ করে ফেলেছে। সেক্ষেত্রে ভিসার মেয়াদ দীর্ঘ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের নির্বাচনের পর এ বিষয় নিয়ে আলোচনা হবে।

আর তিনটি পাটকলে বিনিয়োগ করতে ইতোমধ্যেই ভারতের সাথে চুক্তি হয়েছে বলে জানান বস্ত্র ও পাটমন্ত্রী। বলেন, পাটকলে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিএনপির ভারতের পণ্য বর্জন ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক। 

আরবি
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন...
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর