কাউকে দাওয়াত করিনি, লুর সফর নিয়ে কাদের 

আপডেট : ১৪ মে ২০২৪, ১২:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাতামাতি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ডোনাল্ড লু একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশে এতো মাতামাতি কেন?

ওবায়দুল কাদের বলেন, তাদের (যুক্তরাষ্ট্রের) অ্যাজেন্ডা আছে। সে সব নিয়ে এসেছেন। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা কাউকে দাওয়াত করে ডাকিনি।

মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ডোনাল্ড লুর সফরের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদেরের বলেন, আমরা কোনো ভিসা নীতি, নিষেধাজ্ঞার পরোয়া করি না।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বড় কোনও কর্মকর্তার বাংলাদেশ সফর হয়নি। সেক্ষেত্রে ডোনাল্ড লুর সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর।

ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু।

দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের পণ্য বর্জনের ডাক বিএনপির ব্যর্থ চেষ্টা। তাদের লোকেরাই বর্জন করবে না। এ কর্মসূচিতে তারা সফল হবে না। কারণ, ভারতের পণ্য ছাড়া চলবে না।

হাতে কোনো ইস্যু না থাকায় বিএনপির উদ্ভট চিন্তা করছে এবং খড়কুটো ধরে বাঁচতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটো সমাবেশই ফ্লপ। নেতাদের ওপর আস্থা না থাকায় কর্মীরা হতাশ। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।

আরবি
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে যে বার্তা দিয়েছেন, তাতে বিএনপির আশার গুড়ে বালি পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার  জাতীয় প্রেসক্লাবে এক...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু এর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়। এ বিষয়ে বিএনপি নেতাদের...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায়। সরকার পতনের এক দফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ভোট হয়ে যাওয়ার চার মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর