জয়ী ‘ভিলেন’দের ফল বাদ চেয়ে পরাজিত ‘নায়িকা’র রিট

আপডেট : ১৫ মে ২০২৪, ০১:১৫ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।

২০২৪-২৬ মেয়াদের সেই নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

নিপুণের পক্ষে এ রিটকারী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় সাংবাদিকদের জানিয়েছেন, রিটে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়লাভ করে মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

ভোটের ফলের পর বিজয়ী মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানিয়েছিলেন ছিলেন হেরে যাওয়া নিপুণ আক্তার। এর ২৫ দিন পরই মিশা-ডিপজলকে আবার হাইকোর্ট দেখালেন তিনি।

একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন নায়ক মাহমুদ কলি এবং নায়িকা নিপুণ আক্তারকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিএফডিসিতে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর