জলাবদ্ধতা থেকে সহসা মুক্তি নেই চট্টগ্রামবাসীর

আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৫৩ পিএম

আসন্ন বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না চট্টগ্রামবাসী। কারণ জলাবদ্ধতা নিরসনে নেয়া চারটি প্রকল্পের কোনটাই শেষ হয়নি, শিগগিরই শেষও হবে না।

নগরবাসীকে এমন দুঃসংবাদ দিয়েছেন খোদ নগরীর মেয়র রেজাউল করিম। আর খাল খননসহ দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও লোকবলের অভাবকে দায়ী করছে প্রকল্প কর্তৃপক্ষ।

চলতি মাসের ৬ তারিখে মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল।

জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্পের কাজ শুরু করে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড। তবে সাত বছরেও এই কাজ শেষ না হওয়ায় ক্ষুব্দ নগরবাসী।

এক নগরবাসী বলেন, আঘাঘণ্টা বৃষ্টি হলেই পানি উঠে যায়অ অনেক ব্যবসায়িক ক্ষতি হয়। এসব কাজ করারতো কোনো ফায়দা নেই।

এরক নগরবাসী বলেন, কয়েক বছর ধরে পানি নিয়ে কাজ করছে। কিন্তু কোনো লাভতো হচ্ছে না।

তিন সংস্থার চার প্রকল্পের কাজ শেষ হয়েছে ৫০ থেকে ৭০ ভাগ। তাই সামনের বর্ষাতেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি নেই বলে স্বীকার করেন সিটি মেয়র।

মেয়র রেজাউল করিম বলেন, সম্পূর্ণ কাজ শেষ হলেই তখন এটার সুফল আসবে কি আসবে না; সুফল পাওয়া যাবে কি না তখন বোঝা যাবে। তবে আমরা মনে করি, সম্পূর্ণ কাজ শেষ হলে জনগণ বর্তমান যে অস্বস্তিকর অবস্খায় পড়ে সেখান থেকে অনেকাংশে মুক্তি লাভ করবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের দাবি, দাবি, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব আর লোকবল সঙ্কটে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে।

তিনি বলেন, আমাদের সমস্যাটা কোথায়? সেগুলো নিয়ে বসে চিহ্নিত করতে জবে। হ্যাঁ কিছু ড্রেন যেখান দিয়ে খালে পানি যাবে তার ওপর স্লাব রয়ে গেছে। সেগুলো সরাতে ফান্ডও লাগবে জনবলও লাগবে।

আর সেবা সংস্থা ওয়াসা চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ বলছেন, মহানগরীর ৭৬টি খালের মধ্যে ১৯টি এখন বিলীন হয়ে গেছে। তাই নগরীর পানি সরতে পারছে না।

তিনি বলেন, সিএস, আরএস-এ খালের অস্তিত্ব আছে। বাস্তবে নেই।

১১ হাজার ৩৪৪ কোটি টাকায় ২০১৭ সালে নেয়া চারটি প্রকল্প শেষ হওয়ার কথা ছিলো ২০২২ সালে। কয়েক দফায় এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯০ কোটি টাকা, আর ২০২৬ সালের জুন পর্যন্ত বেড়েছে মেয়াদ।

কেএসএইচ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর