ভারতে লোকসভার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৫ মে ২০২৪, ১১:৪৮ এএম

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তমলুক এবং কাঁথি ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হচ্ছে।

শনিবার সকাল ৭টা থেকে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার এবং প্রসার পশ্চিমবঙ্গের আদিবাসী অঞ্চলে গত ৩০ বছরের বেশি সময় ধরে হয়েছে। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি মুসলমান ভোট অপেক্ষাকৃতভাবে কম।

সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবার পশ্চিমবঙ্গে ৪২-এর মধ্যে তারা ৩০ আসন পাবেন। এই লক্ষ্যের ধারেকাছে যেতে হলে আট আসনের মধ্যে প্রায় সব কটিই পেতে হবে বিজেপিকে।

লোকসভা

লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। ২০১৯ সাল অবধি ভারতে মোট ১৭টি লোকসভা গঠিত হয়েছে। সংবিধান অনুসারে, এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ কোরাম সংখ্যা ৫৫২।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বোচ্চ ২০ জন প্রতিনিধি পাঠাতে পারে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে সভায় অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের যথেষ্ট প্রতিনিধি নেই, তবে তিনি সর্বোচ্চ দুইজনকে মনোনীত করতে পারেন। বর্তমানে অধ্যক্ষ এবং দুইজন মনোনীত প্রতিনিধিসহ (যদি থাকেন) লোকসভার মোট সদস্য বা কোরাম সংখ্যা ৫৪৫।

প্রত্যেক লোকসভার মেয়াদ পাঁচ বছরের। পাঁচ বছর অন্তর এই সভা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এই সভার মেয়াদ আরও এ কবছর বাড়ানো যায়।

আরবিএস
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর