ইসরাইলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের

আপডেট : ২৪ মে ২০২৪, ১০:৫৭ পিএম

ইসরাইলকে অবিলম্বে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক হামলা বন্ধের করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের শুনানিতে শুক্রবার বিচারকরা এ আদেশ দেন।

রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরাইলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাফাতে ইসরাইলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হওয়া দক্ষিণ আফ্রিকার দাবি, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে।

আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম আদেশ পড়ে শোনানোর সময়ে বলেন, গত মার্চ মাসে আদালত গাজার পরিস্থিতি স্বাভাবিক করার আদেশ দিলেও এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক হয়নি এবং নতুন এ জরুরি আদেশ দেয়া হলো।

তিনি বলেন, ইসরাইল অবিলম্বে সামরিক হামলা বন্ধ করবে। রাফায় যেকোনো আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলবে এবং এটি গাজাবাসীর জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিশর ও গাজার মধ্যে রাফা ক্রসিং খুলে দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

এ আদেশ ১৫ বিচারকের প্যানেলে ১৩-২ ভোটে গৃহীত হয়। শুধু উগান্ডা ও ইসরাইলের বিচারকরা এর বিরোধিতা করেছেন।

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গত ডিসেম্বরে এ মামলা করেছিলো দক্ষিণ আফ্রিকা।

ইসরাইল প্রতিবারই গাজায় গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আদালতে ইসরাইল যুক্তি দিয়েছে যে, আত্মরক্ষার্থে তারা গাজায় এ হামলা চালাচ্ছে এবং গত ৭ অক্টোবর ইসরাইলে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের লক্ষ্যবস্তু।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর