আবারো যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ২৮ মে ২০২৪, ১০:৫৮ এএম

আবারো যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। এবারও কী হতাশ করবে টাইগাররা? ওয়ার্ম আপ ম্যাচ হলেও ডালাসে এই ম্যাচকে ঘিরে পুরো দলের সিরিয়াসনেসের কমতি নেই। যে করেই হোক জিততে হবে, ছন্দ হারানো ক্রিকেটারদের ফর্মে ফিরতে হবে। এই বার্তাটাই টিম ম্যানেজমেন্ট ছড়িয়ে দিয়েছে সব ক্রিকেটারের মাঝে।

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ওয়ার্ম ম্যাচ শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

শান্ত-লিটনের বিশেষ প্র্যাকটিসে চোখের লাগার মত ছিলো অনেক কিছুই। ক্যাপ্টেন তার সেরা ওপেনারকে ফেরাতে চান দ্রুতই; ফর্মে ফিরলেই হবে না, মনোসংসোগটাও থাকা চাই। গুনে গুনে বল ছুঁড়েছেন… লিটন সেই হিসেব রাখছেন কিনা হুট করেই ক্যাপ্টেন সেই পরীক্ষাটাও করে নিলেন।

দূর থেকে দুই শিষ্যের এই ডেডিকেশন দেখে হাথুরুর দারুণ স্বস্তি… লিটন-শান্তকে থামস আপ দেখিয়ে হয়তো ইশারায় বুঝিয়ে দিলেন চালিয়ে যাও, পুরো দল তাকিয়ে তোমাদের দু’জনের দিকে।

নেটের বাইরে দলের দুই সেরা টপ অর্ডার ছন্দের খোঁজে, আর নেটে তানজিদ তামিম, সাকিব আল হাসানদের সিরিয়াসনেস মুগ্ধ করেছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে পুরো দল যেনো বদলে যাওয়ার নেশাতে এক সুতোয় গেঁথেছে।

তিনদিনের ব্যবধানে আবারও আমেরিকার মুখোমুখি টাইগাররা।প্রতিপক্ষ একই কিন্তু ভিন্ন কন্ডিশন আর ভেন্যু। প্রস্তুতি ম্যাচটা টাইগারদের জন্য বিশ্বকাপের মডেল টেস্ট। আগের ম্যাচে হিউস্টনে ৬ উইকেট নিয়ে আমেরিকাকে বিধ্বস্ত করা মুস্তাফিজদের জন্য ডালাসে অপেক্ষা করছে মহা চ্যালেঞ্জ। কারণ রানের উর্বর ভূমি গ্র্যান্ড প্রেইরির উইকেট।

একটা ম্যাচ কিন্তু গুরুত্ব অনেক প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্র, কিন্তু কোচ ক্যাপ্টেন জানেন এবার ভুল করলে তার মাশুল হবে কতটা বড়। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচটা যেনো টাইগার টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্ব পাচ্ছে যে কোন ফাইনাল ম্যাচের মত।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর