দুর্যোগ ঝুঁকিতে নারীর প্রজনন স্বাস্থ্য

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝুঁকিতে পড়ছে নারীর প্রজনন স্বাস্থ্য। দুর্যোগপ্রবণ অঞ্চলে ঋতুকালীন সময়ে অনেক নারীর জন্যই স্বাস্থ্যকর ব্যবস্থাপনা থাকে না। এ অব্যবস্থাপনা নারীর জন্য তৈরি করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।

এমন বাস্তবতায় এবার পালিত হচ্ছে মাসিক স্বাস্থ্য সচেতনতা দিবস। নারীর স্বাস্থ্য সুরক্ষায় ঋতুকালীন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাববার পরামর্শ বিশেষজ্ঞদের।

দুর্যোগ প্রবণ বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা বন্যা নতুন কোন ঘটনা নয়। এমন দুর্যোগে সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হন নারীরা। উপকূলীয় এলাকায় ঝড়ের সময়টাতে ভরসা যখন আশ্রয়কেন্দ্র তখন সেখানেও স্বাস্থ্যসম্মত টয়লেট আর নিরাপদ পানির খুব অভাব।

এরপর যখন বাঁধভাঙা পানি ঢোকে বাড়িঘরে তখন আরেক দুর্যোগ। উপকূলের নারীদের জন্য মাসিক কালীন পরিচ্ছন্নতা নিশ্চিত করাটাই যেনো বিলাসিতার মতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বরাবরই বলে আসছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারীরা। বিশেষ করে ঋতুকালীন সময়ে অস্বাস্থ্যকর ব্যবস্থাপনার কারণে হুমকির মুখে পড়ছে বহু কিশোরী আর নারীর প্রজনন স্বাস্থ্য।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাফিসা আমিন খান জানান, ঋতুকালীন সময়ে অসাবধানতায় ইনফেকশন হতে পারে। যা ধীরে ধীরে ক্যান্সারেও রূপ নিতে পারে।

শুধু উপকূল নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডে এখন নারীর অবদান কম নয়। দিনভর ঘরের বাইরে থেকে কাজ করছেন তারাও। সেখানেও ঋতুকালীন সময়ের বিশেষ চাহিদাটা বাঁধা হবার কথা ছিলো না। অথচ দীর্ঘ সময় একই স্যানেটারি প্যাড বা কাপড় ব্যবহারের কারণেও ভোগান্তি কম নয়।

ডা. নাফিসা আমিন খান এ বিষয়টি উল্লেখ করে বলেন, স্যানেটারি ন্যাপকিন চার ঘণ্টা পর পর পরিবর্তনের কথা থাকলেও অনেক নারী তা অনেক দীর্ঘসময় ধরে পড়ে থাকেন। যা দীর্ঘমেয়াদে বড় ধরনের সমস্যা তৈরি করে।

সমান দায়িত্বের কথা যখন বলা হয় তখন সমান অধিকারও নিশ্চিত করতে হয়। কুসংস্কার আর নারীবান্ধব অবকাঠামোর অভাবে যেন নারীরা পিছিয়ে না পড়ে সেই প্রত্যয় নিয়েই এবার পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস।

পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য জানা এবং এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে ২৮ মে পালিত হয়ে আসছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস।

আমাদের দেশের প্রেক্ষাপটে পিরিয়ড সংক্রান্ত নানা জটিলতায় হরহামেশায় মুখোমুখি হতে হয় নারীদের। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি।

 

একাত্তর/আরএ
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর