এবার গ্রামে শুরু হচ্ছে করোনার টিকাদান

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৯:৪৭ এএম

আগামী ৭ আগস্ট থেকে গ্রাম পর্যায়ে গণহারে করোনার টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে চলমান কঠোর বিধিনিষেধ নিয়ে এক উচ্চ পর্যায়ের সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। 

এসময় মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র করে টিকা দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। যাদের এনআইডি নাই তাদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। 

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ক্লিনিককে জরিমানা

সম্প্রতি করোনা ভাইরাসের ঊর্ধ্ব সংক্রমণ ও উচ্চ মৃত্যুর মধ্যে দেশের শহরাঞ্চলগুলোর বাহিরে গ্রামীণ পর্যায়েও ব্যাপক হারে করোনা সংক্রমণ দেখা যায়। কিন্তু রাজধানি ও সিটি কর্পোরেশন এলাকার বাহিরে এতোদিন টিকাদান কর্মসূচী কেবলমাত্র জেলা ও উপজেলা পর্যায়ে চলমান ছিল। এবার তা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে গেলে গ্রামের মানুষ সহজে টিকা পাবে। যা করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এসময় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলমান বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্ত চলবেই এবং এসময় কোন শিল্প-কারখানা খুলবে না। 


একাত্তর/আরএইচ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর