প্রধানমন্ত্রীর এপিএস লিকুর নিয়োগ বাতিল

আপডেট : ২৯ মে ২০২৪, ০৬:১০ পিএম

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে পহেলা জুন থেকে আর ওই পদে থাকছেন না লিকু। 

আরেক পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করেছে সরকার। তিনিও পহেলা জুন থেকে ওই পদে আর থাকতে পারবেন না। 

দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

এক সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা গাজী হাফিজুর রহমান লিকু ২০১৯ সালে এপিএস-২ নিয়োগ পান।  

লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হন।

এদিকে পুননিয়োগের চার মাসের মাথায় বুধবার হাসান জাহিদ তুষারের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। 

২০১৯ সালের ৪ মার্চ উপপ্রেস পদে প্রথমবারের মতো নিয়োগ পান তুষার। এরপর গত ২৮ জানুয়ারি একই পদে আবারো চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় একটি ইংরেজি দৈনিকে কাজ করা তুষারকে।

আরবি
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
দায়িত্ব গ্রহণের গত দুই মাসে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসাই বর্তমান সরকারের বেড়া অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দেশের মানুষ রাষ্ট্র...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা জুলফিকার হাসান। সাংবাদিক মহলে তিনি হাসান শিপুল নামে পরিচিত।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর