গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত দুই

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:১৫ এএম

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।  

রোববার ভোর ৪টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক চঞ্চল রায় (৩০)। তিনি সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরজন রিপন (৩৫), তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বরিশালের বাসিন্দা মো. মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার সময় জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপ ভ্যানটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা দুজনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুন চিকিৎসাধীন রয়েছেন। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ  বলেন, ভোর ৪টায় অজ্ঞাতনামা গাড়ির সাথে সংঘর্ষে পিকআপে থাকা দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ হাইওয়ে থানায় আছে। তাদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশি হেফাজতে আছে।

আরবিএস
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর