দুই আসনেই বড় জয় পেলেন রাহুল

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:৫৩ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে তুমুল আলোচনার কেন্দ্রে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিশ্লেষকরা বলছেন, গত দশর ধরে বিজেপি সরকারের সব ধরনের দমন-পীড়নকে উপেক্ষা করে রাহুল গান্ধী এক রাজনীতিবিদ হিসাবে যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, তার ফল পাচ্ছে কংগ্রেস। দলের পাশাপাশি ভোটের লড়াইয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন এই তরুণ রাজনীতিবিদ।

এবারের লোকসভা নির্বাচনে তিনি দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুটি আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন। এর মধ্যে উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভোটের পার্থক্যে মা সোনিয়া গান্ধীকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। জিতেছেন চার লাখেরও বেশি ভোটের ব্যবধানে।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় লোকসভা কেন্দ্র রায়বরেলি৷ উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় কেন্দ্র চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত৷ এখান থেকেই এক সময় লড়তেন ইন্দিরা গান্ধী। পরবর্তীতে ফিরোজ গান্ধী, সোনিয়া গান্ধীর মতো মতো গান্ধী পরিবারের সদস্যেরাও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০টি লোকসভা নির্বাচনের মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে কংগ্রেস। সেই ঐতিহ্যের ধার কমেনি রাহুল গান্ধীর হাতে, বরং বেড়েছে। রেকর্ড ব্যবধানে রায়বরেলি আসন থেকে জয় পেয়েছেন তিনি। লোকসভার এই কেন্দ্র থেকে তিনি জয়ী হলেন প্রায় চার লাখেরও বেশি ভোটে। হারিয়েছেন দীনেশ প্রতাপ সিংকে।

২০১৯ সালে এই দীনেশ প্রতাপ সিংকে ১ লাখ ৬৭ হাজার ১৭৮ ভোটে হারিয়ে ছিলেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী সেই ব্যবধানকে ছাপিয়ে গড়লেন রেকর্ড। রায়বরেলিতেই নয়, কেরালার কেরালার আসন ওয়েনাডে থেকেও বড় জয় পেয়েছেন রাহুল গান্ধী। তিনি জিতেছেন সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য, এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৩ লাখ ৬৪ হাজার ৪২২।

এআরএস/এআর
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর