মোদির পদত্যাগ চেয়ে রাহুলকে অভিনন্দন মমতার

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:২৯ পিএম

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ইন্ডিয়া জোট ভালো ফল করায় রাহুল গান্ধীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।  

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন মমতা। বলেন, এই ফলাফল থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পায়নি বিজেপি। 

‘জনমতকে মানতে শিখুন। আমি খুশি যে নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওর অবিলম্বে উচিত পদত্যাগ করা,’ বলেন মমতা। 

এবারের লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস লড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হয়ে। পশ্চিমবঙ্গে মমতার দল বিজয়ী হতে যাচ্ছে বিপুল ব্যবধানে। 

রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২৯টিতে, কংগ্রেস একটিতে। আর বাকি ১২ আসনে এগিয়ে বিজেপি। 

মমতা বলেন, ‘এই জয় মানুষের জয়, জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।

বুথ ফেরত সমীক্ষা নিয়ে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যারা বুথ ফেরত সমীক্ষা করেছিলেন, তারা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন। ওই রিপোর্ট কোথা থেকে হয়েছিল জানি। আমি নিশ্চিত বিজেপির দফতর থেকে মনোবল ভেঙে দেওয়ার জন্যই ওই রিপোর্ট তৈরি করেছিল।

রাহুল গান্ধীকে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, রাহুলকেও অভিনন্দন জানিয়েছি, ওরা এখনও জবাব দেয়নি। সে ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনো অসুবিধা নেই।

সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় বিজেপির পরাজয় নিয়েও কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গেছে। 

রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, রিগিং করে কিছু হয় না। বাংলায় ভোট শতাংশ বেড়েছে। বিজেপি অবজারভাররা জেতা জায়গার সার্টিফিকেট দিচ্ছে না। কিছু আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে।

এক্সিট পোলকে ‘ফালতু সার্ভে’ বলে কটাক্ষ করে তিনি বলেন, আমি মানুষের চোখ বুঝি। বাংলায় ভোট পরিচালনা করেছে এক গদ্দার। রাজ্য পুলিশকেও কাজে লাগানো হয়েছে। 

আরবি
সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয়...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে কড়া মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, দেখুন বাংলাদেশ কত...
‘অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখবো, কে কেমন ছিলেন। বইমেলায় বেরোবে বইটা।’ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এমন ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর