সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:৪৩ এএম

সিলেট বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবারের চেয়ে কিছুটা কমেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, বুধবার সকালে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি ১৩.৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেখানে মঙ্গলবার ছিলো ১৩.৪৩ সেন্টিমিটার। অর্থাৎ পানি এখনও বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপরে আছে। 

অপরদিকে জকিগঞ্জের আমলশীদে কুশিয়ারা নদীর পানিও কিছুটা কমলেও বিপদসীমার ১৫.৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা মঙ্গলবার ছিলো ১৫.৬৪ সেন্টিমিটার। কুশিয়ারার পানি এখনও বিপদসীমার ২২ সেন্টিমিটার উপরে। 

তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট শহরের সুরমা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ১৪৩.৪ মিলিমিটার। 

পাউবো বলছে, ভারতের চেরাপুঞ্জিতে আর বৃষ্টি না হলে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। 

বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল কমে যাওয়ায় সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। 

পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের পানি ধীরে ধীরে কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুরমা, কুশিয়ারা, সারি, লোভা, ধলাই ও পিয়াইন নদীপারের বাসিন্দাদের বাড়ি ঘর, রাস্তা ঘাট। 

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর