আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সর্বশক্তি নিয়োগ করেন বেনজীর: ফখরুল

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:৩৬ পিএম

আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মঙ্গলবারের এক বক্তব্যের প্রেক্ষিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদেরের বেনজীর ও আজিজকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগে ওনার নাম ছিল কি না জানি না; আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে, সেই সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, তার এই কথাগুলো বলার কথা না কিন্তু কথাগুলো বলেছে। যত রকম করে পারা যায় বিরোধী দলকে নির্যাতন-নিপীড়ন করেছে। বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম-খুন করেছে এবং মিথ্যা মামলা, এই গায়েবি মামলা সেই সময় তৈরি সব।

তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮ অক্টোবরের পরে দুই-তিন দিনের মধ্যে ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যখনই আমরা আন্দোলন করি, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামি, তখনই তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে।’

বিএনপি মহাসচিব বলেন, বেনজীর সাহেব ছিলেন পুলিশ বাহিনী, র‌্যাবের প্রধান। সব পত্রিকায় যখন তার অপকীর্তি, চুরি-দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে?’

সাবেক সেনাপ্রধান আজিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আরেকজন সাবেক সেনাপ্রধান আজিজ। তাকে তারা (আওয়ামী লীগ) অনেককে ডিঙ্গিয়ে, তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও সেনাবাহিনীর চিফ করেছিলো। তাদের যে কাজ, তারা সেটা করে দিয়েছিল- নির্বাচন পার করে দিয়েছিল।

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী কয়দিন আগে বলেছেন সাদা চামড়ার লোকরা নাকি তাকে বলেছে যে, কোনো একটা দেশের এয়ারবেজ করতে দেওয়ার জন্য। সেখানে তাদের জঙ্গি বিমান নামবে। আর বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম ও মিয়ানমারকে নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার তারা চেষ্টা করছে।’

তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের কাছে এর প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। কারা এটা চাইছে? কেন চাইছে? আর আপনারা কেন এতদিন পর প্রকাশ করছেন? এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন।’ 

মির্জা ফখরুল বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংবিধান সংশোধন করেছে আওয়ামী লীগ। ১৯৭১-৭৫ পর্যন্ত অন্যায় অত্যাচার করেছে, আইনের শাসন বিনষ্ট করেছে তারা। বিশেষ ক্ষমতা আইন জরুরি অবস্থা ঘোষণা করেও যখন নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন করেছে বাকশাল। 

ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, পনের বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। জনগনকে নিয়ে মাঠে নামলেই তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে।

ভারতের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতে এখনও নির্বাচন ব্যবস্থা আছে বলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি। এখানেও আবার নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর