হান্টার বাইডেন কোকেনাসক্ত ছিলেন, দাবি সাবেক বান্ধবীর

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:১৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫৪) প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতেন বলে জানিয়েছেন তার সাবেক বান্ধবী। আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলার শুনানিতে হান্টারের সাবেক বান্ধবী জোয়ে কেস্তান এমন দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টার বাইডেনের বিচার চলছে। ওই মামলার শুনানিতে জোয়ে বলেন, হান্টারের সঙ্গে তার প্রথম যখন দেখা হয়েছিল, তখন তাকে প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতে দেখেন তিনি। খবর নিউইয়র্ক পোস্ট’র।

চলমান মামলায় হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেন। ওই আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দেন।

তখন হান্টার দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সেসময় তিনি কোকেনাসক্ত ছিলেন। মাদকাসক্ত অবস্থায়ই তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখেন।

এদিকে, আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনি দল বলেছে, ওই আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি আরোগ্যলাভের পর্যায়ে ছিলেন।

তবে,জোয়ে দাবি করেন, ২০১৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তার প্রথম দেখা হয়। দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন। দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের এ ঘন ঘন কোকেন নেওয়ার প্রবণতা তিনি লক্ষ করেছেন। মাদকের জন্য হান্টার প্রায়ই বড় অংকের নগদ অর্থ তুলতেন।

যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে। মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। সবকটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

একাত্তর/জো
মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।  
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে প্রথমবারের মতো তার সপ্তম নাতনিকে স্বীকার করেছেন। চার বছরের মেয়ে নেভি হলেন বাইডেনের ছেলে হান্টারের সন্তান। তিনি সম্প্রতি এই শিশুর ভরণপোষণ নিয়ে আদালতে মামলা...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ডেলাওয়্যার আদালতে দুটি কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করতে প্রস্তুত।বুধবার হান্টার বাইডেন ডেলাওয়্যার আদালতে পৌঁছান। সেখানে তিনি আয়কর দিতে ব্যর্থ...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক বেশি মদ পান করায় ও কোকেন নেয়ায় তার মানসিক স্বাস্থ্য স্থিতিশীল নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী।শুক্রবার পাক স্বাস্থ্যমন্ত্রী আবদুল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর