জলবায়ু সংকটে ঋণের বোঝা বেড়েছে ৫০ দেশের

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:১০ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী এমন ৫০ দেশের ঋণের বোঝা বেড়েছে। করোনাভাইরাস মহামারির পর ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে এসব দেশের, যা এখন গত তিন দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ।

ডেবট জাস্টিস নামের একটি সংস্থা জানিয়েছে, তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা দেশগুলোর অবস্থা বেশি অবনতি হয়েছে। তারা বিদেশি ঋণদাতাদের সরকারি রাজস্বের ১৫ দশমিক ৫ শতাংশ পরিশোধ করছে, যা করোনা মহামারির আগের প্রায় ৮ শতাংশের তুলনায় অনেক বেশি। ২০১০ সালে এই হার ছিল ৪ শতাংশ। খবর দ্য গার্ডিয়ান’র।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য বিশ্লেষণ করে দাতা সংস্থাটি জানায়, জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলো যাতে বিনিয়োগ করতে পারে সেজন্য তাদের ওপর থেকে ঋণের বোঝা জরুরিভিত্তিতে কমানো দরকার।

ডেবট জাস্টিসের নির্বাহী পরিচালক হেইডি চাউ বলেন, রেকর্ড পরিমাণ ঋণের বোঝা জলবায়ু সংকট মোকাবিলায় ভুক্তভোগী দেশগুলোর সক্ষমতা কমিয়ে দিচ্ছে। ঋণ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমাদের দ্রুত ও কার্যকর প্রকল্প দরকার বলে মনে করেন তিনি।

প্রকাশিত প্রতিবেদনে ভুক্তভোগী ৫০ দেশের বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে দেখা গেছে দেশগুলোর মোট বিদেশি সুদের ৩৮ শতাংশই পরিশোধ করতে হয় বেসরকারি ঋণদাতাদের কাছে, ৩৫ শতাংশ বহুপাক্ষিক প্রতিষ্ঠানের কাছে। এক্ষেত্রে চীনকে পরিশোধ করতে হয় ১৪ শতাংশ ও ১৩ শতাংশ পরিশোধ করতে হয় অন্য সরকারের কাছে।

১৯৯০ ও ২০০০ সালের মাঝামাঝি দুইবার ঋণ সহজের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। এতে দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমেছিল। ২০১০ সালের দিকে ঋণ পুনঃপরিশোধ ধীরে ধীরে বাড়ে। তবে ২০২০ সালের পর বেড়েছে উল্লেখযোগ্য হারে।

ডেবট জাস্টিস নতুন ঋণ সংকটের জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। একটি হলো মহামারির শুরুতে ঋণদাতাদের নেওয়া সাসপেনশন স্কিম শেষ হয়ে গেছে এবং এসব ঋণ এখন পরিশোধ করতে হবে।

ঋণ নেওয়া দেশগুলো বেকায়দায় পড়ার আরও একটি কারণ হলো সুদের হার বেড়ে যাওয়া। তাছাড়া মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছে।

 

একাত্তর/জো
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই...
ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে জলবায়ু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর