অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে প্রথমবারের মতো তার সপ্তম নাতনিকে স্বীকার করেছেন। চার বছরের মেয়ে নেভি হলেন বাইডেনের ছেলে হান্টারের সন্তান। তিনি সম্প্রতি এই শিশুর ভরণপোষণ নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি করেছেন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'জিল এবং আমি শুধু আমাদের নাতনি নেভির ভালো চাই।'

প্রথমে প্রেসিডেন্ট তাকে স্বীকৃতি না দেয়ায় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়ের কাছে সমালোচিত হয়েছিলেন।

প্রথমবারের মতো সন্তানকে স্বীকৃতি দিয়ে পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে হান্টার বাইডেন বলেন, এটি রাজনৈতিক বিষয় নয়, এটি একটি পারিবারিক বিষয়।

তিনি আরও বলেন, তার সন্তান নেভির মা লন্ডেন রবার্টসের সাথে একসাথে নেভির দেখাশোনা করছেন। মেয়ের সর্বোত্তম স্বার্থে তিনি এটি করছেন। তারা এই ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখছেন। 

লন্ডন তার সন্তানের পিতৃঅধিকারের জন্য মামলা করার পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় হান্টার বাইডেন নেভির বাবা।

হান্টার বাইডেন ২০২১ সালের স্মৃতিচারণ করার সময় লিখেছিলেন, তিনি অ্যালকোহল ও মাদকের সাথে লড়াই করার সময় তার সাথে মিস রবার্টের পরিচয় হয়।

তিনি আরও বলেন, আমাদের পরিচয়ের স্মৃতি নেই। সেসময় আমি জীবন নিয়ে হতাশ ছিলাম। এখন আমি তখন করা ভুলের দায়িত্ব নিয়েছি।

হাউস রিপাবলিকান এলিস স্টেফানিক বাইডেনের বিরুদ্ধে হৃদয়হীন, স্বার্থপর এবং কাপুরুষোচিত আচরণের অভিযোগ করেছিলেন।

তিনি ডেইলি মেইলকে বলেন, প্রতিটি আমেরিকান জানে যে জো বাইডেনের কয়েক বছর আগেই সঠিক কাজটি করা উচিত ছিল এবং তার সমস্ত নাতি-নাতনিদের স্বীকৃতি দেয়া উচিত ছিল।

এপ্রিলে জো বাইডেন বলেছিলেন, তিনি তার ছয় নাতি-নাতনিকে অনেক ভালবাসেন। তিনি প্রতিদিন তাদের সাথে কথা বলেন।

আরও পড়ুন : তাইওয়ানকে ৩৪৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

হান্টার বাইডেনের আরও চারজন সন্তান রয়েছে। যার মধ্যে এক ছেলের নাম বিউ যার নাম প্রেসিডেন্টের প্রয়াত ছেলের নাম অনুসারে রাখা হয়। যিনি ২০১৫ সালে মারা যান। 


একাত্তর/পিএজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর