দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র, হতে পারে ২৫ বছরের সাজা

আপডেট : ১১ জুন ২০২৪, ১১:৪৩ পিএম

মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।  

স্থানীয় সময় মঙ্গলবার হান্টারের বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

সংশ্লিষ্টরা বলছেন, তিনটি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি রিভলভার কেনেন হান্টার বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয় সেখানেই তথ্য গোপন করেছেন তিনি। অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে অস্ত্র ব্যবসায়ীকে জানাতে হয়। কিন্তু হান্টার জানিয়েছিলেন, তিনি মাদকাসক্ত নন। পরে তিনি অস্ত্রটি নেন। 

প্রসিকিউটররা বলছেন, এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এরমধ্যে মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার দায়ে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য দেয়ায় সর্বোচ্চ ৫ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্টার বাইডেন এমন সময় দোষী সাব্যস্ত হলেন, যখন তার বাবা জো বাইডেন আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মামলার রায়ের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বাইডেন জানিয়েছেন, আদালত তার ছেলের বিরুদ্ধে যে রায় দেবে সেটি তিনি মেনে নেবেন। এমনকি তিনি প্রেসিডেন্ট হিসেবে হান্টারকে ক্ষমা করবেন না। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর