হিমালয়ে তুষারঝড়ে আটকা পড়ে ৯ অভিযাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:৫৭ এএম

হিমালয় পর্বতমালায় তুষারঝড়ে আটকা পড়ে অন্তত ৯ ভারতীয় অভিযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

কর্ণাটকের পর্বতারোহীদের দলটি উত্তরাখণ্ডে হিমালয় পর্বতে অভিযানে গিয়েছিল। সেখানে তারা তুষারঝড়ে আটকে পড়েন।  

কর্ণাটকের শীর্ষস্থানীয় মন্ত্রী কৃষ্ণা বাইরে গৌড়া বলেছেন, উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের প্রত্যন্ত পর্বতগুলোতে প্রবল তুষারপাতের ফলে দক্ষিণের রাজ্য কর্ণাটকের পর্বতারোহীদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, তুষার তীব্র হয়ে তুষারঝড়ে পরিণত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ, খারাপ আবহাওয়ায় দুইজন মারা যান। তুষার ও বাতাস পর্বতারোহীদের চলাচলকে অসম্ভব করে তোলে। দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে। তারা রুটে রাতের জন্য একসঙ্গে জড়ো হয়েছিলেন। রাতে আরও কয়েকজন মারা যান। 

উত্তরাখন্ডের উত্তর কাশী ও তেহরি জেলার সীমানায় হতাহতের এই ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর উদ্ধার কাজে যোগ দিয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বিমান বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর