ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:২২ পিএম

শনিবার এশিয়ার প্রতিদ্বন্দ্বি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি খারাপ ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। 

কিন্তু ম্যাচের আগেন দিন টাইগারদের ঐচ্ছিক প্র্যাকটিসে হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহেকে দেখা যায়নি। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা করেছে কঠোর অনুশীলন। 

ম্যাচের আগের দিন ক্যাপ্টেন নাজমুল শান্তকে টিপস দিতে দেখা গেছে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে। লম্বা সময় ধরে শান্তকে ব্যাটিং নিয়ে স্পেশাল ক্লাশ নিয়েছেন তিনি। 

ম্যাচ ভেনুতে প্র্যাকটিসের পর ছিলো ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্সও। কিন্তু টাইগাররা মূল ভেনুর প্র্যাকটিস পাল্টে ফেলায় শান্তকে তড়িঘড়ি ঘরে প্র্যাকটিস শেষ করে ছুটতে হয়েছে প্রায় ৩০ মাইল দূরে। প্রেস কনরফারেন্সে এসে শান্ত ম্যাচ আগে দলের প্রস্তুতির কথা জানিয়েছেন।  

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সম্প্রতি টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু শনিবার দিনটা পুরোপুরি নতুন দিন এবং অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।

শান্ত বলেন, সবাই নিজেদের জায়গা থেকে উন্নতির চেষ্ট করছে। অনুশীলনেও যথেষ্ট সময় দিচ্ছে।  আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।

টাইগারদের প্র্যাকটিসে সেশনে যখন ঠান্ডা বাতাস বইছিলো তখন গ্যান্ড প্রেইরির প্র্যাকটিস ভেন্যুতে রোদের প্রচন্ড উত্তাপ। 

এদিকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে হারানোর চাপ দল কাটিয়ে উঠবে বলে বিশ্বাস করেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। 

সাইড স্ট্রেন ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং অনুশীলন ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। কিন্তু দলের আরেক সেরা পেসার শরিফুল ইসলামকে পাবে না টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিং হাতে ইনজুরিতে পড়েন শরিফুল।

লংকা-বাংলা ক্ল্যাশে টাইম আউট বিতর্কের পর নতুন উত্তাপ লেগেছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরিতেও তেমন একটা উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার অপেক্ষা। গ্যালারি থাকবে একেবারে কানায় কানায় ভরা।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ

শ্রীলঙ্কা স্কোয়াড: হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুসাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।

 

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর