শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় বাংলাদেশের

আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৩৫ এএম

অবশেষে এলো কাঙ্ক্ষিত জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লিটন দাস ও তৌহিদ হৃদয়ের কাঁধে ভর করে জয় তুলে নিয়েছে টাইগাররা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা। আজও লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমে বিপাকে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তবে হৃদয়ের ঝোড়ো ব্যাটিং, আর লিটন দাসের দক্ষতায় ২ উইকেটে জয় পেলো বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে নেমে ২১ রানের মাথায় কুশল মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অর্ধশতকের আগে ৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় দলটির। এ পর্যায়ে প্যাভিলিয়নের পথ ধরেন কামিন্দু মেন্ডিস।দলের এ অবস্থা থেকে ২২ রান পর ৭০ রানের মাথায় আউট হন পথুম নিশানকা।

১৫তম ওভারে ১০০ রান পূরণ করা শ্রীলঙ্কা হারায় চতুর্থ ও পঞ্চম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৪ রানে থামে লঙ্কানদের ব্যাট।

লঙ্কানদের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় এক রানে সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

সৌম্য আউটের কিছুক্ষণ না যেতেই দলীয় ৬ রানের মাথায় বোল্ড হন ৩ রান করা তানজিদ হাসান।

দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তুষারার শিকার হয়ে মাত্র সাত রান করে মাঠ ছাড়তে হয় তাকে।

মাত্র ২৮ রানে তিন উইকেট পড়ার পর দলের হাল ধরেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। আউট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন ৩৮ বল থেকে ৩৬ এবং তৌহিদ ২০ বল থেকে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

দলের বিপদে নির্ভরশীল হয়ে ওঠা দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিব আল হাসান। ১৪ বল থেকে ৮ রান করেন তিনি, তবে শেষের দিকে অপরাজিত মাহমুদুল্লাহ এনে দেন কাঙ্ক্ষিত জয়।

আট উইকেট হারিয়ে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ জেতে ছয় বল হাতে রেখে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা:২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, কুসাল ১০, কামিন্দু ৪, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ম্যাথিউস ১৬, শানাকা ৩, থিকশানা ০, পাথিরানা ০*, থুশারা ০*; তানজিম ৪-০-২৪-১, সাকিব ৩-০-৩০-০, তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-১৭-৩, রিশাদ ৪-০-২২-৩, মাহমুদউল্লাহ ১-০-৪-০)

বাংলাদেশ:১৯ ওভারে ১২৫/৮ (তানজিদ ৩, সৌম্য ০, লিটন ৩৬, শান্ত ৭, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ১৬*, রিশাদ ১, তাসকিন ০, তানজিম ১*; ধানাঞ্জয়া ***, থুশারা ৪-০-১৮-৪, থিকশানা ৪-০-২৫-০ হাসারাঙ্গা ৪-০-৩২-২, পাথিরানা ৪-০-২৭-১, শানাকা ১-০-১১-০)

ম্যান অব দা ম্যাচ:রিশাদ হোসেন

আরবিএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর