শপথের আগে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে মোদীর উপহাস 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৬:১২ পিএম

টানা তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ভারতের ন্যাশনাল কংগ্রেসকে ফের আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। এবার তিনি উপমহাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক সংগঠন ভবিষ্যৎ নিয়ে উপহাস করেছেন। 

গত তিন নির্বাচনের মধ্যে নরেন্দ্র মোদীর বিজেপি এবারই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়েছে। তাই জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতীশ কুমারের জেডিইউয়ের সমর্থনে রোববার সন্ধ্যায় শপথ নেবেন। 

তবে শপথের আগে কংগ্রেসকে তিনি আক্রমণ করতে ভোলেননি বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোদী বলেছেন, কংগ্রেস আবারও ১০০ আসন অতিক্রম করতে ব্যর্থ হয়েছে এবং এবার বিজেপি যত আসন পেয়েছে, কংগ্রেস গত তিন নির্বাচন মিলেও তার থেকে কম পেয়েছে। 

তিনি বলেন, আমরা আগেও পরাজিতও হয়নি, এবারও না। আর আমাদের মূল্যবোধ এমনই যে, বিজয়ের পর উন্মাদ হয়ে পরাজিতদের নিয়ে উপহাস করি না। সেই বিকৃতি আমাদের মধ্যে নেই। 

এরপরই কংগ্রেসের কম আসন পাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে উপহাস করেন নরেন্দ্র মোদী। বলেন, কংগ্রেস আরও ১০ বছর পরেও ১০০ আসন পূর্ণ করতে পারবে না। 

‘আমরা যদি ২০১৪, ২০১৯ ও ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল যোগ করি, তাহলে দেখবো, এবার বিজেপি একাই যত আসন পেয়েছে, তিন নির্বাচন মিলেও কংগ্রেস ততটা পায়নি,’ যোগ করেন মোদী।  

কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ করে তিনি বলেন, আগে ইন্ডিয়া ব্লক ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর এখন ডুবত চলেছে দ্রুত গতিতে। 

এবারের লোকসভা নির্বাচনে ৩২৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ আসনে বিজয়ী কংগ্রেস। ইন্ডিয়া ব্লক পেয়েছে ২৩৪ আস। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯ সালে ৫২ আসন পায় কংগ্রেস। 

গত দুই নির্বাচনের তুলনায় এবারের বেশ এগিয়েছে কংগ্রেস। কিন্তু সেই তুলনায় পিছিয়েছে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পায় একাই। কিন্তু এবার পেয়েছে ২৪০ আসন। 

গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী, এবার আর তা হচ্ছে না। মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল।

এদিকে রোববার সন্ধ্যা সোয়া সাতটায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রেীপদী মুর্মু শপথ পড়াবেন। আর এর মধ্য দিয়েই টানা তৃতীয়বার শপথ নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদী। 

আরবি
তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।...
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের চরম খরা কাটিয়ে এক নাটকীয় রূপকথার জন্ম দিয়েছেন মোতাব শেখ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া থেকে শুরু করে বিধানসভার দোরগোড়ায় পৌঁছানো, ফারাক্কার এই...
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতময় পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর দ্য হিন্দুর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর