ইসরাইলের চার জিম্মি মুক্তির অভিযানে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:২৮ পিএম

মধ্য গাজার দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে চার জিম্মি মুক্তির নামে গণহত্যা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবারের এ হামলায় অন্তত ২১০ জন ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ।

ডক্টরস উইদাউট বর্ডার্সের এক চিকিৎসক জানান, মধ্য গাজার আল-আকসা হাসপাতাল যেন এক দুঃস্বপ্ন। এখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আল-আকসা ও নাসের হাসপাতালে হাজারো গুরুতর আহত রোগীদের চিকিৎসা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

জনাকীর্ণ হাসপাতালের ভেতরে রোগীদের আহাজারি শোনা যাচ্ছে এবং আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। 

হামলার পর শরণার্থী শিবিরজুড়ে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেখানে প্রতি মিনিটে বিস্ফোরণ ঘটেছে। সবাই মরে গেছে। তারা তৃতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়েছেন। এখন তারা কোথায় আশ্রয় নেবেন, জানেন না।

ইসরাইলি হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের ধ্বংসস্তুপ। ছবি: রয়টার্স।

একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো এ হামলার হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নুসেইরাত শিবিরে হামলা চালিয়ে চার জিম্মিকে মুক্ত করেছে তারা। অভিযান চলাকালে তাদের এক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে, হামাস জানিয়েছে, নুসেইরাতে চালানো এ অভিযানে আরও জিম্মিদের হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তবে মৃতের সংখ্যা এখনও জানায়নি তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আকসা হাসপাতালে বিপুল সংখ্যক আহত মানুষকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু হাসপাতালে খাবার ও ওষুধের অভাব রয়েছে। এছাড়া জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটরও কাজ করছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাস্তায় এখনো অনেক মরদেহ পড়ে আছে। আহত অনেক মানুষও রাস্তায় পড়ে আছেন।

গাজায় গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় প্রায় ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত ও প্রায় ৮৪ হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর