বিজেপির শক্তি খর্ব করতে চায় জোটের শরিকরা!

আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:০৬ পিএম

গত দশ বছরে যা যা করতে হয়নি কিংবা করার প্রয়োজনও মনে করেনি, এবার ঠিক তাই তাই করতে হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে। এবারের লোকসভা নির্বাচন ফলই নরেন্দ্র মোদীর দলকে বাধ্য করছে এসব কাজ করতে, আর সেটি হচ্ছে জোট শরিকদের সামলে রাখা। যা, নির্বাচনেন আগে ভাবতেও পারেনি বিজেপি। কিন্তু ভোটের ফল আসতেই উল্টে গেছে সব কিছু।

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর সেটাই যেন আরও একবার প্রমাণ করলো ভারতের অভাবনীয় লোকসভা নির্বাচন। ফল শেষে দেখা গেলো, আর একার পক্ষে বিজেপির সরকার গঠন সম্ভব নয়। জোটের দুই প্রধান শরিক অন্ধ্র প্রদেশের টিডিপি আর বিহারের জেডিইউ-এর কাছ থেকে লিখিত সমর্থন নিয়ে তবেই সরকার গঠন করতে হয়েছে প্রধানমন্ত্রী মোদীর বিজেপি’কে।

এরিমধ্যে সরকার গঠনেরও এক ধাপ পূরণ হয়ে গেছে। রোববরাই প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন ৭১ জন মন্ত্রী। এবার তাদের মন্ত্রনালয় বন্টনের পালা, যা সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মন্ত্রীদের এই ভাগাভাগি হয়ে যেতে পারে। আর এখানেই উঠছে একটা বড় প্রশ্ন। বিজেপির নিয়ন্ত্রণে থাকা মন্ত্রনালয়গুলোতে যদি ভাগ বসাতে যায় শরিক দলগুলো?

গত দশ বছরে যেসব মন্ত্রনালয়ের উপর ভর করে উন্নয়নযজ্ঞ চালিয়েছে, সেসব মন্ত্রনালয়েই নজর পড়েছে শরিকদের। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গ্রামোন্নয়ন, সড়ক পরিবহনের মতো দপ্তরগুলো বরাবরই বিজেপির হাতে থেকেছে। এই মন্ত্রনালয়ের কাজ নিয়ে জনগণের মধ্যে ভালো ভাবমূর্তিও রয়েছে। এবার সেসব মন্ত্রনালয়ের দিকেই নজর জোট শরিকদের, তথা টিডিপি ও জেডিইউ’র।

জোট সঙ্গীরাও ঝোপ বুঝে কোপ মারছেন। একদিকে টিডিপি যেখানে স্পিকার পদ চেয়েছে, তেমনই তাদের নজর প্রথম থেকেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গ্রামোন্নয়নের উপরে। অন্যদিকে জেডিইউ-ও কম যায় না। রেলের দাবিতে অনড় তারা। বিহারের আরেক দল, এলজেপিও পেয়েছে মন্ত্রিত্ব, তারা চাইছে খাদ্য ও গণবিপণন মন্ত্রনালয়। আর কর্নাটকের দল জেডিএস চেয়েছে কৃষি মন্ত্রনালয়।

তবে সূত্র বলছে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র এই চার গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতেই রাখবে বিজেপি। পাশাপাশি সড়ক ও পরিবহণও ছাড়তে নারাজ বিজেপি। এসব বাদ দিয়েই শরিকদের অন্যান্য মন্ত্রনালয় ছেড়ে দিতে পারে মোদীর দল। বলা হচ্ছে, জোটকে ১১ মন্ত্রি পদ ছেড়ে দেয়াতেই স্পষ্ট হয়ে উঠছে যে, আগামী পাঁচ বছর শরিকদের মুখাপেক্ষিই হয়ে থাকতে হচ্ছে বিজেপি-কে।

এআর
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর