শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরও হেরে গেল বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০২৪, ১২:১০ এএম

১২০ বলে ১১৪ রানও করতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। হেরে গেলো ৪ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ২১তম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল টাইগাররা।

প্রোটিয়াদের ১১৩ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ৭.৪ ওভারে ৩৭ রানেই তিন তারকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগারা। দলীয় ৫০ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। জয়ের জন্য ১৭ বলে প্রয়োজন ছিল ২০ রান।খেলার এমন সময় আউট হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তার আগে ৩৪ বলে করেন ৩৭ রান।

দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যাটিং করছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দিচেছন জাকের আলি অনিক।

সোমবার যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতির মুখে পড়ে যায় প্রোটিয়ারা। ৪.২ ওভারে মাত্র ২৩ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া শিবিরে একের পর এক আঘাত হানেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার গতির শিকার হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক।

ইনিংসের প্রথম ওভারের একেবারে শেষ বলে প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করেন সাকিব। তার বিদায়ে ১ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। 

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কককে ফেরান তানজিম সাকিব। ২.৩ ওভারে ১৯ রানে সাজঘরে ফেরার আগে ১১ বলে এক চার আর দুই ছক্কায় ১৮ রান করে ফেরেন ডি কক। 

চতুর্থ ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করে ফেরান বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ।মার্করাম ৮ বলে ৪ রান করে ফেরেন।

এরপর প্রোটিয়া শিবিরে ফের আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ট্রিস্টান স্টাবস। ৫ বলে শূন্যরানে ফেরেন তিনি। তার বিদায়ে ৪.২ ওভারে মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফেরান ডেভিড মিলার ও হেনরি ক্লেসেন। মিডল অর্ডার এই দুই তারকা ব্যাটসম্যান পঞ্চম উইকেটে ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েন। তাদের সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪৪ বলে দুই চার আর তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন হেনরি ক্লেসেন।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান ডেভিড মিলার। তাকে বোল্ড করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে এক চার আর এক ছক্কায় ২৯ রান করেন ডেভিড মিলার। 

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে হেনরি ক্লেসেন ও ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশ দলের হয়ে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।৪ ওভারে ৩২ রানে এক উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এআর
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর