ব্যাংকের সিন্দুক কেটে টাকা লুট 

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৩:২৩ পিএম

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় রাতের আধারে সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট করা হয়েছে। 

বুধবার দিবাগত রাতের কোনো একসময় সদর উপজেলার শাখায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। 

প্রাথমিকভাবে তারা মনে করছেন, দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে টাকা লুট করা হতে পারে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ সাংবাদিকদের বলেন, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যান।

এরপর বৃহস্পতিবার সকালে এসে তারা সিন্দুক কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন বলে জানান ওই কর্মকর্তা।

প্রাথমিক হিসাবে ২৯ লাখ টাকা লুট হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

আরবি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর