ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৫:৩০ পিএম

গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার সকালে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে যান তিনি। সেখানে কাউন্টারে নিজের হাতে পরীক্ষা-নিরীক্ষার বিল পরিশোধ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করান তিনি।  

পরে সরকারপ্রধান হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা।  

প্রায় ১১ বছর আগে মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালের যাত্রা শুরু হয়। 

এর নামকরণ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে। 

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (কেপিজে)।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা যৌথভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে ২০১১ সালের ১৪ জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। এটি একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রতিষ্ঠান। 

পরে ২০১৫ সালে এখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরবি
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন।
দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন সারাদেশের ক্যান্সার ও কিডনিসহ ছয় ধরনের অসংক্রামক রোগীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর