ভোল পাল্টেছে চামড়া ব্যবসায়ীরা

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:৩৬ পিএম

গত বছরের তুলনায় কাঁচা চামড়ার দর সরকারিভাবে পাঁচ টাকা বাড়ানো হলেও বাজারে ছবি উল্টো। বড় আকারের একটি চামড়া গড়ে বিক্রি হচ্ছে আটশ টাকায়, যা গত বছরের তুলনায় কম।

ব্যবসায়ীদের সাথে নিয়ে চামড়ার দাম নির্ধারণ করা হলেও এখন কথা রাখছেন না আড়ৎ মালিকরা, অভিযোগটা এমনই। আর আড়ৎদাররা বলছেন, চামড়ার বাজার না বুঝেই দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, গত বছর যা ছিলো ৫০-৫৫ টাকা।

ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, গত বছর যা ছিল ৪৫-৪৮ টাকা। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৭ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০-২৫ টাকা এবং বকরির চামড়া ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় মাঝারি আকারের ২৫ বর্গফুটের লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা এক হাজার ৩৭৫ থেকে দেড় হাজার হাজার ৫০০ টাকা।

গত বছর পুরান ঢাকার পোস্তায় মাঝারি আকারের গরুর একেকটি চামড়া বিক্রি হয়েছে ৭০০-৮৫০ টাকায়। ঢাকার বাইরে দাম ছিলো আরও কম।

লাভের আশায় সরকারি দর হিসেব করেই কয়েকজন বন্ধু চামড়া সংগ্রহ করতে যান সাইন্সল্যাব মড়ে। এসেই মাথায় হাত। যত টাকায় একেকটি চামড়া সংগ্রহ করেছেন, বাজারে দর তারচেয়ে অন্তত একশো টাকা কম।

একজন বলেন, সরকার যে দাম নির্ধারণ করে আড়ৎদাররাতো সেই রেট নেয়ও না।

এবার লবণযুক্ত চামড়ার দর প্রতি বর্গফুটে পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছিলো বাণিজ্য মন্ত্রণালয়। সেই দাম মাথায় রেখে যারাই চামড়া সংগ্রহ করেছে, তারাই পড়েছেন বিপাকে।

একজন বিক্রেতা বলেন, চামড়া ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করেছে। সে রেট সরকার দিয়েছিলো সেটাতো আৎতে পাওয়া যাচ্ছে না। দুই থেকে তিন লাখ টাকা দামের গরুর চামড়া ৮০০ টাকা, এটা হয়!

চামড়া সংগ্রহ করতে আসা ট্যানারি ও আড়ত মালিকদের প্রতিনিধিরা দুষছেন সরকারকে। তাদের দাবি, চামড়ার বাজার সম্পর্কে ধারণা না নিয়েই দাম ঠিক করেছে সরকার। যদিও ব্যবসায়ীদের সাথে নিয়েই দাম ঠিক করেছিলো বাণিজ্য মন্ত্রণালয়।

এক ব্যবসায়ী বলেন, সরকারতো মনে করেন কেমিক্যাল ইমপোর্ট করছে না। ওগুলো কোম্পানি করে। সরকার বিক্রির রেট জানে না।

আরেক ব্যবসায়ী বলেন, আন্তর্জাতিক বাজারেতো রেট কম। আমাদের বেশিরভাগ ব্যবসা চায়নার সাথে। চায়নার সাথে ব্যবসা করা খুব খারাপ।

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে থাকা চামড়া শিল্প মালিকদের সংগঠনও এখন ভোল পাল্টেছে।

হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, মন্ত্রণালয়ের সব লোকতো কাঁচা চামড়ার ব্যবসার সাথে সম্পর্কিত নয়। বাণিজ্য মন্ত্রণালয় এতিমের হক মনে করে চামড়ার দাম একটু বাড়িয়ে দিয়েছে। অপ্রিয় সত্য কথা, রেটটা ঠিকমতো থাকে না।

সবশেষ ২০১৩ সালে কোরবানির পশুর চামড়ার দাম বেশি ছিলো। সেবার গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল ৮৫-৯০ টাকা। এর পর থেকে চামড়ার দাম ধারাবাহিকভাবে কমতে থাকে। ২০১৯ সালে কোরবানির পশুর চামড়ার দামে বড় ধরনের ধস নামে। ন্যূনতম দাম না পেয়ে দেশের অনেক অঞ্চলে চামড়া সড়কে ফেলে ও মাটিতে পুঁতে দেয়া হয়। এতে প্রায় ২৪২ কোটি টাকার চামড়া নষ্ট হয়।

পরের বছর সরকার তৎপরতা বাড়ায়। তবে দাম কমে প্রতি বর্গফুট চামড়ার দাম। গত তিন বছর সরকার নির্ধারিত দাম কিছুটা বাড়লেও কোরবানির চামড়া বিক্রি হয়েছে সেই দরের চেয়ে কমে।

চামড়া বিক্রি নিয়ে এমনিতেই বিপাকে ছোট ব্যবসায়ীরা তখন আমিন বাজারে চামড়া সংগ্রহের জায়গার ইজারা নিয়ে পথে পথে চাঁদা আদায়ের অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে।

এক বিক্রেতা বলেন, অনেক দিন ধরে চামড়া বিক্রি করছি। কোনোদিন ইজারা দিতে হয়নি। এখানে খাজনা নিতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বলেছে, না দিলে মারবে।

কেএসএইচ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর