দক্ষিণে পরিষ্কারে গতি কিছুটা ধীর, কাজে হাত দিয়েছেন স্থানীরাও

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৬:০২ পিএম

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে চলছে দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণ। ঈদের প্রথম দিন সকাল সকালই বর্জ্য সরিয়ে নিলেও দ্বিতীয় দিনে কিছুটা গতি কমেছে দক্ষিণ সিটির এলাকাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের। তবে মাঠে নেমেছেন নাগরিকরাও। 

সোমবার রাতেই দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছিল, প্রথমদিনের কোরবানির এবং ১১টির মধ্যে ছয়টি হাটের আবর্জনা মিলিয়ে মোট সরানো শেষ প্রায় ১১ হাজার মেট্রিক টনের মত বর্জ্য। বাকি হাটগুলোর বর্জ্য অপসারণের কাজও চলে দ্বিতীয় দিনে।

হুইল লোডার ট্রাকের মেশিন অপারেটর এনামুল হক বলেন, মেয়রের নির্দেশ কাজ দ্রুত শেষ করতে হবে। ধোলাইখাল এলাকায় বাসাবাড়ির কোরবানি আর হাট মিলিয়ে বর্জ্যের পরিমাণও নেহায়েত কম না। তাই সেই বর্জ্য অপসারণের ট্রাকে চড়িয়ে কাজ করতে হয়েছে ছেলেকে নিয়ে। ঈদের খানিকটা উদযাপন হয়েছে ট্রাকেই। 

কোরবানির পরপরই হাটের আবর্জনা না সরালে ঢাকায় লোক বাড়ার পর এসব ব্যস্ত রাস্তার অবস্থা হবে অসহনীয়। গন্ধ আর রোগজীবাণুর সংক্রমণ তো আছেই। তাই বহু টাকায় কেনা এসব উন্নত লোডার ট্রাক, ডাম্প ট্রাক এবং শ্রমিকের মিলিত পরিশ্রমে দ্রুত এগিয়ে চলেছে হাট পরিষ্কারের কাজ।

এদিকে সোমবারের কোরবানির বর্জ্য সেদিনই রাত সোয়া ১২টার মধ্যে সরানো হয়েছিল বলে জানিয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে মঙ্গলবার সকাল থেকে এলাকাগুলোতে নতুনভাবে চলছে দ্বিতীয়দিনের কোরবানি। তৈরি হচ্ছে নতুন বর্জ্য। তবে ঈদের দিন কোরবানি হওয়ামাত্র বর্জ্য সরানো হলেও দ্বিতীয় দিনের কাজ চলেছে কিছুটা ধীরগতিতে। তবে ততটা অসন্তুষ্ট নয় জনগণ। অনেকে নিজেরাই নেমে পড়েছেন মাঠে।

এদিন দক্ষিণে নির্দিষ্ট স্থানে কোরবানির আহবানে কিছুটা সাড়া মিলেছে হাতিরপুলে। এবছর দুই সিটি কর্পোরেশন মিলিয়ে পশু কোরবানি দেয়া হয়েছে ২৫ লাখের বেশি।

প্রশাসনের সদিচ্ছা, শক্ত অবস্থান এবং জনগণের সচেতনতা- তিনটি এক সঙ্গে মিললো কী হয় তার প্রমাণ মিলেছে কোরবানির দুই দিন পরিচ্ছন্নতা অভিযানে। 

সাধারণ মানুষ বলছেন, সারা বছর এরকম অভিযান চললে বা এমন কার্যক্রম চললে এই তীলোত্তমা নগরী হতো আরও সুন্দর। 

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর