‘ছোট ভাই-বড় ভাই’ দ্বন্দ্বে কিশোর হাতে কিশোর খুন

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:৪৬ এএম

নোয়খালীতে ফুটবল খেলার পর ‘ছোটভাই-বড়ভাই’ সম্বোধন নিয়ে দ্বন্দ্বে এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার রাত আটটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কামলার টেক এলাকায় ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জাহিদুল ইসলাম রিয়াজ (২০)। ওই এলাকার কালা মিয়ার পুত্র। আহত কিশোরের নাম শান্ত।

আটক কিশোরের নামও রিয়াজ। সে একই এলাকায় নানাবাড়িতে থাকে। তার বাড়ি দুর্গপুর ইউনিয়নে।  

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলার পর ‘ছোট ভাই-বড় ভাই’ দ্বন্দ্বে রিয়াজের নেতৃত্বে জাহিদুল ইসলাম রিয়াজের ওপর হামলা চালানো হয়। চুরিকাঘাতে গুরুতর আহত জাহিদুলকে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এময় জাহিদুলকে বাঁচাত গিয়ে শান্ত নামে আরেক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। 

তিনি জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হামলার সঙ্গে জড়িত রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর