প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন শুক্রবার 

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা এবং তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে। 

সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুর দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দিল্লির পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেবেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

নরেন্দ্র মোদীর টানা তৃতীয় দফার শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত আট জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের দুই সপ্তাহের মাথায় হতে যাচ্ছে দ্বিপাক্ষিক এই সফর। 

টানা চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার বিষয়টি দুই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আগেই চূড়ান্ত হয়। 

শেখ হাসিনার এবারের সফরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং কয়েকটি এমওইউ ও চুক্তি হতে পারে প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

সফরসূচিতে রয়েছে- শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন।

এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই সংবর্ধনা পর্বে। 

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে সই করবেন।

একইদিনে হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা। 

এরপর দুই দেশের মধ্যে এমওইউ ও চুক্তি সই হওয়ার পর দুই নেতার প্রেস ব্রিফিং করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে। 

সফরের শুরুর দিন শুক্রবার শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরদিন বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রপতি ভবনে যাবে। এসময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাত করবেন।

দুদিনের সফর শেষে শনিবার স্থানীয় সময় বিকেলে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে ঢাকার রওনা হবেন প্রধানমন্ত্রী।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ অভিহিত করে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’...
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে সৃষ্ট ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ।
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর