'অপশক্তির কাছে কখনোই মাথা নত করেনি একাত্তর'

আপডেট : ২১ জুন ২০২৪, ০১:১৩ পিএম

'সংবাদ নয় সংযোগ' - এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশন ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো। 

রাত ১২টা এক মিনিটে একাত্তর টেলিভিশনের বারিধারা অফিসে কেক কেটে এক যুগ পূর্তি উদযাপনের উদ্বোধন করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুসহ বিভিন্ন বিভাগের প্রধানসহ সংবাদ কর্মীরা।

এসময় তিনি বলেন, সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর ভিন্নমাত্রা যোগ করে একাত্তর।

'যুগ বদলে একাত্তর'- এ স্লোগান নিয়ে বারো বছর পূর্তি উপযাপন করলো একাত্তর টিভি। বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে কেক কেটে ১৩ বছরে পা রাখলো দেশের প্রথম সংবাদ ভিত্তিক এইচডি চ্যানেল, একাত্তর টেলিভিশন। এসময় উপস্থিত ছিলেন চ্যানেলটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুসহ কলা কুশলিরা।

দীর্ঘ বারো বছরে, সবার আগে, সত্য খবরটি তুলে ধরার চেষ্টা করেছে একাত্তর টেলিভিশন। বিশ্বে যখন টেলিভিশনের পাশাপাশি সোস্যাল মিডিয়া তথা ফেইসবুক, ইউটিউব নির্ভর হয়ে পড়ছে দর্শকরা। তখনো দর্শক জরিপে দেখা গেছে, গণমাধ্যম দেখার সংখ্যা এখনো অনেক বেশি। ইতোমধ্যেই, ইউটিউবে, একাত্তর টিভির চ্যানেলটিও অন্যান্য টেলিভিশনের মধ্যে এক নম্বর। 

এসময় প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু বলেন, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব কম সময়েই জয় করে গণমানুষের হৃদয়। আর এ পথচলায় বরাবরই প্রাধান্য পেয়েছে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন। 

তিনি বলেন, একাত্তর টিভি কখনোই মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ।

এআর
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর