বাবরদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার প্রমাণ চাইলো পিসিবি

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:২৫ পিএম

দুঃসময় যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নেয়ার পর বাবর আজমদের একের পর এক বিতর্ক আর সমালোচনা ঘিরে ধরেছে। সবশেষ পাকিস্তান দলের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগও উঠেছে। যা নিয়ে সরব গোটা নেট দুনিয়া। 

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে নীরবতা পালন করলেও, শেষ পর্যন্ত মুখ খুলেছে। তবে ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে বোর্ডের বিবৃতিতেও হতবাক হয়েছেন সবাই। 

পিসিবি জানিয়েছে, যারা ম্যাচ গড়াপেটার কথা বলছে তারা যেন তথ্য প্রমাণ নিয়েই তাদের সঙ্গে যোগাযোগ করে। আর যদি ম্যাচ গড়াপেটার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছে পিসিবি। আর এতেই বেজায় ক্ষেপেছে নেটিজেনরা। 

পিসিবি বলছে, যারা এই ধরনের দাবি করছে তাদের প্রমাণ নিয়ে আসতে হবে। কোনো প্রমাণ ছাড়া ম্যাচ গড়াপেটা অভিযোগ নিয়ে হাজির হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে, ক্রিকেট পাকিস্তান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এটি পিসিবির আনুষ্ঠানিক কোনো বিবৃতি নয়। 

যদিও সূত্রটি নিশ্চিত করেছে যে, পিসিবি নেতিবাচক মন্তব্য সম্পর্কে সচেতন, তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। একটি বিষয় লক্ষণীয় যে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর থেকে দ্রুত বিদায় নেয়ার পরই বাবর আজম অ্যান্ড কোং-এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসছে।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই সূত্রটি বলেন, আমরা নেতিবাচক মন্তব্য সম্পর্কে পুরোপুরি সচেতন। খেলার সীমানার মধ্যে সমালোচনা গ্রহণযোগ্য এবং এতে কোনো আপত্তি নেই। তবে, কোনো ধরনের প্রমাণ ছাড়া ম্যাচ গড়াপেটার  ভিত্তিহীন অভিযোগ কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না।

ম্যাচ গড়াপেটার অভিযোগ পিসিবি তদন্ত করবে কি-না, এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছেন, পিসিবি কেন তদন্ত করবে? যারা অভিযোগ করেছে তাদের প্রমাণ দিতে হবে। আমরা আমাদের আইন বিভাগকে নির্দেশ দিয়েছি, যারা অভিযোগ করছে তাদের কাছে আইনি নোটিশ পাঠাতে। 

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার একটি আইন পাশ করেছে। সেখানে কোনো খ্যাতনামা ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ ছাড়াই ব্যক্তিগত আক্রমণ করা হলে শাস্তির বিধান রাখা হয়েছে। বড় অঙ্কের জরিমানার সঙ্গে ছয় মাসের জেলও খাটতে হতে পারে। এই আইনকে সঙ্গী করে বাবর আজমদের পাশে দাঁড়াতে চাইছে বোর্ড।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই বাবর-রিজওয়ানদের মুণ্ডুপাত চলছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে, পিসিবির কর্তা এবং সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা করছেন ক্রিকেটারদের। প্রথ দুই ম্যাচে হেরে যাবার পর বাকি দুই ম্যাচ জিতলেও আসর থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। 

একাত্তর/এসি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর