বিশ্বকাপের ইতিহাসের স্টার্কের ঈর্ষনীয় রেকর্ড

আপডেট : ২১ জুন ২০২৪, ০৭:১৯ পিএম

কথায় বলে রেকর্ডের খেলা ক্রিকেট। একটি ম্যাচের প্রতিটি বলেই থাকে রেকর্ডের হাতছানি। তবে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি অনন্য রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। বিশ্বকাপের আসরে তিনিই এখন সর্বাধিক উইকেট শিকার। ছাপিয়ে গেছেন লঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে।

বুধবার ভোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলো ফেবারিট অস্ট্রেলিয়া। টাইগার ওপেনারকে প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দিয়েই অনন্য কীর্তি গড়েন স্টার্ক। 

তিনি এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে তিনটি উইকেট পেয়েছেন। ওমানের বিরুদ্ধে দুই উইকেট ঝুলিতে পুরেছিলেন ২০ রান খরচ করে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ ও স্কটল্যান্ড ম্যাচে ৩১ রান দেন, কোনো উইকেট পাননি। এরপর সুপার এইটের প্রথম ম্যাচে চার ওভারে ২১ রান দিয়ে নিলেন এক উইকেট। 

বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তিন বল খেলে কোনো রান করতে না পেরেই স্টার্কের বলে বোল্ড হয়ে যান। 

এতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে মোট ৯৫টি উইকেট জমলো স্টার্কের ঝুলিতে। তিনি এখন অব্দি খেলেছেন ৫২টি ম্যাচ। সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে শততম উইকেট দখল করেও ফেলতে পারেন চলতি বিশ্বকাপেই।

মালিঙ্গা সাদা বলে দুই ফরম্যাটের বিশ্বকাপে ৬০ ম্যাচে নিয়েছিলেন ৯৪ উইকেট। সেই কীর্তি ছাপিয়ে গেলেন স্টার্ক। বিশ্বকাপের ৭৭টি ম্যাচে ৯২টি উইকেট রয়েছে বাংলাদেশের শাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪৭ ম্যাচে ৮৭টি ও শ্রীলঙ্কার মুরলিধরন ৪৯ ম্যাচে ৭৯টি উইকেট পেয়েছেন বিশ্বকাপের আসরে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক শাকিব। ৪১ ম্যাচে ৪৯টি উইকেট। ফলে শনিবারেই ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০টি উইকেট দখলের হাতছানি থাকবে শাকিব আল হাসানের সামনে। এই ফরম্যাটে ২৪ ম্য়াচে ৩০ উইকেট রয়েছে স্টার্কের।

৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে তার ৭১টি উইকেট রয়েছে। দ্বিতীয় স্থানে মুরলি, ৪০ ম্যাচে ৬৮ উইকেট। তালিকায় তিনে রয়েছেন স্টার্ক। ২৮টি ম্যাচ খেলে ওয়ানডে বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ৬৫।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট আফগানিস্তানের ফজ লহক ফারুকির। পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা পাঁচ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া পাঁচ ম্যাচে ১০টি ও ভারতের অর্শদীপ চার ম্যাচে ১০ উইকেট নিয়ে যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর