আওয়ামী লীগের সামনে যেসব চ্যালেঞ্জ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম

গৌরবের বাংলাদেশ। সেই গৌরবের অংশীদার ৭৫ বছরের আওয়ামী লীগ। এই ভূখণ্ডের সব আন্দোলন সংগ্রাম আর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের সাথে জুড়ে আছে দলটির নাম। তবে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা, কার্যকর একটি বিরোধী দল ও সুশাসন প্রতিষ্ঠাকেই আওয়ামী লীগের সামনে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

৬৬’র ছয়দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ -এর নির্বাচন, কিংবা স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা দেখিয়েছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর নেতৃত্ব, দেশের অর্জন আওয়ামী লীগের সংকট কাল কিংবা আজকের বাংলাদেশের যত অর্জন সব মিলিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রদর্শনী ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’।

এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, হঠাৎ করে ২৬ মার্চ ঘোষণার মধ্য দিয়েই আমাদের দেশ স্বাধীন হয়নি। স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ-তিতিক্ষা আছে। অনেক দীর্ঘ লড়াইয়ের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই জিনিসটিই আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করেছি।

বাংলাদেশের চেয়ে বয়সে প্রবীণ এই দলটির গৌরবের কমতি নেই। তাহলে কি ঠিক পথেই হাঁটছে আওয়ামী লীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাব্বীর আহমেদ মনে করেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসনকে ফিরিয়ে আনা জরুরি। ক্ষমতাসীন হিসেবে এ দায়িত্ব আওয়ামী লীগের। যে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সে দেশ ততো এগিয়ে থাকবে।

অর্থনৈতিক মুক্তিকে আওয়ামী লীগ সব সময় গুরুত্ব দিয়েছে। তবে অর্থনৈতিক বৈষম্য দূর করা ও সুশাসন নিশ্চিত করাই বর্তমানের চ্যালেঞ্জ, বলছেন এই বিশ্লেষক।

একাত্তর/আরএ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর