বন্যার পানি নামার পর বাড়ছে পরিবেশ দূষণ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৩:১৬ পিএম

বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান শুরু না হওয়ায় সিলেটে শহরের বেশিরভাগ এলাকায় পরিবেশ দূষণ বাড়ছে। খাবার সংকট দেখা দিয়েছে দরিদ্র পরিবারে। সুনামগঞ্জে হাওরের পানি না কমায় আশেপাশের পানি নামার গতি খুব ধীর। 

এদিকে, নীলফামারীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু না হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের মানুষ।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় সুনামগঞ্জে এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে সুরমার পানি। এতেই বিভিন্ন এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে। 

আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তবে সুনামগঞ্জের হাওর বন্যার পানিতে টইটুম্বুর থাকায় এলাকার পানি কমেছে ধীর গতিতে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, এ বছর জেলায় ৮১টি ইউনিয়নের প্রায় ৮ লাখ ৫৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল। 

সিলেট শহর থেকে বন্যার পানি নামলেও স্বাভাবিক কাজে ফিরতে পারেনি মানুষ। যে কারণে খাবার সঙ্কট রয়েছে কম আয়ের মানুষের। এদিকে ড্রেন আর খালের ময়লার পানির কারণে নগরীর ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডে ছড়াচ্ছে দুর্গন্ধ।

নেত্রকোণার উব্দাখালী নদীর পানি না কমায় কলমাকান্দায় দুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। 

নীলফামারীতে পানি কমতে শুরু করলেও তিস্তার ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে শঙ্কায় আছে বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শিগগির বাঁধ মেরামতের কাজ শুরু হবে।

এদিকে, বন্যার উন্নতি হওয়ায় লালমনিরহাটে তিস্তা ধরলা পাড়ের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ শুরু করেছে দুর্যোগ মন্ত্রণালয়।

 

একাত্তর/জো
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর