উত্তরে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৩০ পিএম

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় অবনতি পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার রাজধানীর পানি উন্নয়ন বোর্ডের কার্যারয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেলেও বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি, যা আগামী তিনদিন পর্যন্ত বাড়তে থাকবে। ফলে সিলেটর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে থাকলেও দেশের উত্তরাঞ্চলে যেকোন সময় বড় বন্যা দেখা দিতে পারে।

উদয় রায়হান জানান, বর্তমানে চারটি প্রধান নদীর ছয়টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের বৃষ্টিপাত কিছু কম থাকায় নদীর পানি কমে আসছে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান,সিলেটে সুরমা ও কুশিয়ারার তিনটি পয়েন্টে এখন পানি বিপৎসীমার উপরে থাকলেও বৃষ্টিপাত কমে আসায় পরিস্থিতি তিনদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। ২৫ তারিখ পর্যন্ত উত্তরাঞ্চলের পানি কম থাকবে। ২৭-২৮ তারিখের উত্তরে বৃষ্টি বাড়তে পারে এবং নাব্যতা সংকট থাকায় নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী হওয়ায় উত্তরাঞ্চলে হঠাৎই পানি বেড়ে যেতে পারে।

এদিকে বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭২ গন্টায় দেশের উত্তরাঞ্চলে দুধকুমার, তিস্তাও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই সময়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

বিগত কয়েক দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

এছাড়া জেলার ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়া নদীর পানি ধীরগতিতে বাড়ছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার অববাহিকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্ট তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১২২ সেন্টিমিটার‌ ও করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা নদীসহ ১৬টি নদীর পানি কমতে শুরু করেছে। এরমধ্যে ধরলা নদীর ফুলবাড়ী পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। টানা পাঁচদিন থেকে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে চর-দ্বীপগুলোর অনেক বাড়িতে পানি ঢুকেছে। জেলার চরাঞ্চলে প্রায় ছয় থেকে সাত লাখ মানুষ বাস করে। কাজ না থাকায় পরিবারগুলো খাদ্যসঙ্কটে পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য ২৫১ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৩৬ হাজার টাকা মজুদ রাখা হয়েছে। এর আগে ১৪৪ মেট্রিক টন চাল, ১০ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

কুড়িগ্রামে বন্যায় জেলার প্রায় এক হাজার চারশ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। এরমধ্যে মরিচ, আউশ ধান, পাট, চিনা, পটল খেতসহ অন্যান্য ফসল রয়েছে।

কেএসএইচ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর