বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:৫৯ এএম

গুরু বলে দিয়েছেন, সুপার এইটে যা হবে তাই বোনাস। প্রায় দুইশ’ রান চেজ করতে নেমে একশ’র কম স্ট্রাইকরেটে ব্যাট করেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। প্রতিপক্ষ আর কন্ডিশন যেটা বা যারাই হোক না কেন, টাইগারদের দলীয় রানের গণ্ডিও দেড়শ’। যার বেশি করার দরকার আজও অনুভব করে না নাজমুল শান্তর দল। যদিও কপালজোরে এখনো টিকে আছে বাংলাদেশের সেফিফাইনাল ভাগ্য।

বিশ্বকাপে বাংলাদেশের ইকুয়েশন মিলিয়ে কোনো খবর প্রকাশিত হলেও এখন বয়ে যায় ট্রলের বন্যা। কেউ কেউ মজা করে জানতে চান, কোনো ম্যাচ না জিতেও বিশ্বকাপ জেতা যাবে এমন কোনো সমীকরণ আছে কি? 

টাইগারদের পাড় সমর্থক যে সাধারণ মানুষ তাদের মনে এমন প্রশ্ন অবশ্য জাগে কম দুঃখে না। আলোচনা আছে, স্কিলসেট যাই থাকুক, জয়ের ক্ষুধায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল এমনকি ওমানও। এই বাংলার মানুষ হারতে ভয় পায় না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখে।

কিন্তু বাংলাদেশ দল কি তেমন কোনো ইনন্টেন্ট এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইশ গজে দেখাতে পারছে? তাই যদি হতো, তবে ভারতের দেয়া ১৯৭ রানের টার্গেট চেজ করতে নেমে কোনো দেশের ওপেনার কেন ৩০ বলের বেশি খেলেও একশ’র কম স্ট্রাইকরেটে ব্যাট করে? দলে নিজের জায়গা পোক্ত করতে?

টানা দুই ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে সেমিফাইনালের স্বপ্ন দেখা আকাশ-কুশম কল্পনাই বটে। তবে মজার বিষয়, আফগানিস্তান গেল দিন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ায় নড়েচড়ে বসতেই হচ্ছে, কারণ ওই ম্যাচটাই অনেকটা জমিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের খেলা। 

টেবিল বলছে অপরাজিত ভারত আছে সবার ওপরে। আর কেবল বাংলাদেশের বিপক্ষেই জিততে পারা অস্ট্রেলিয়া আছে দুই নম্বরে। অস্ট্রেলিয়াকে হারিয়ে রেইসে ঢুকে পড়েছে আফিগানিস্তান। সেই সাথে সমীকরণে বাইরে প্রায় ছিটকে যাওয়া বাংলাদেশকে দেখাচ্ছে আশার আলো।

তবে সোমবার গ্রস আইলেটে ভারত-অস্ট্রেলিয়া বিগ ম্যাচটাই চূড়ান্ত কোরে দিতে পারে, গ্রুপ ওয়ান থেকে কোন দুই দল যাচ্ছে সেমিফাইনালে। অবশ্য প্রশ্ন হচ্ছে, ম্যাচটা মাঠে শেষ পর্যন্ত গড়াতে পারবে তো? কারণ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির উপস্থিতি আছে, সেকারণে ম্যাচ যদি শেষ করা সম্ভব না হয় তাহলে সমীকরণ হয়ে যাবে অন্যরকম। বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হলে হাতে কোনো রিসার্ভ ডেও নেই। তাই নিয়ম অনুযায়ী পয়েন্ট হবে ভাগাভাগি। তাতে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট হবে ৫ আর আর দুই নম্বর দল অস্ট্রেলিয়ার ৩। 

তাতে এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে না পারা বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অজিরা। অবশ্য ওরা নিজেরা চিন্তামুক্ত হতে পারবে না। কারণ এরপর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে, তবে ওয়ার্নার-মার্শদের টপকে ভারতকে সাথে নিয়ে সেমিফাইনালে পাড়ি জমাবে রশিদ খানের দল।

আফগানরা তাই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির আশা অথবা অস্ট্রেলিয়ার হার প্রত্যাশা করতেই পারে। অস্ট্রেলিয়ার পরাজয় দেখতে চাইছে বাংলাদেশও, তাহলে গাণিতিক হিসেবে অন্তত সেমিফাইনালের আশা বেঁচে থাকে আরও কটা দিন।

কিন্তু এভাবে হারতে থাকা একটা দলের পেছনে সমীকরণের হিসেব মিলিয়ে যাওয়া আর কতো? সাধারণ টাইগার ফ্যানদের ওই প্রশ্নটাই তাই সামনে আসে, কোনো ম্যাচ না নিজে সমীকরণের মারপ্যাঁচে বিশ্বকাপ জেতার কোনো উপায় আছে কি?

একাত্তর/আরএ
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর