বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম

মার্কিন বিচার বিভাগের কাছে বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন প্রসিকিউটররা। বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা সেই বিষয়ে আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলে সোমবার এ নিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বোয়িং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৮ ও ২০১৯ সালের দুটি মারাত্মক বিমান দুর্ঘটনায় ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে তারা। মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একেবারে নতুন দুইটি উড়োজাহাজ দুর্ঘটনায় ক্রুসহ অন্তত ৩৪৬ জনের মৃত্যু হয়েছিল।

পরে ২০২১ সালে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা ও প্রতিষ্ঠানটির আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু, গত জানুয়ারি মাসে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনা ঘটে। এতে বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসেই নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা।

অবশ্য নিষ্পত্তি চুক্তির শর্তাবলি অনুসরণ করার দাবি জানিয়ে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল বোয়িং। 

তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন বিচার বিভাগ ২০২১ সালে করা চুক্তির মেয়াদ বাড়াতে পারে বা সংস্থাটির ওপর কঠোর শর্ত আরোপ করতে পারে।

এ ব্যাপারে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রের কাছে মন্তব্য চাওয়া হলে তিনিও কোনো মন্তব্য করেননি।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর