প্রত্যয় পেনশন স্কিম বাদ না হলে কর্মবিরতির হুমকি

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:১২ পিএম

প্রত্যয় নামে নতুন হতে যাওয়া পেনশন স্কিম প্রত্যাহার করা না হলে আগামী পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুমকি এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অবস্থান কর্মসূচিতে এই হুমকি দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূইয়া।

তিনি বলেন, প্রত্যয় স্কিমে বৈষম্য হবে। এতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন। 

গত ২০ মার্চ সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে নতুন স্কিম যোগ করে সরকার। বলা হয়, সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম গ্রহণ করতে পারবেন।

এতে তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকজন শিক্ষক নেতা বক্তব্য দেন। তারা বলেন, এই স্কিমের মাধ্যমে সুরক্ষা বলয় নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি যখন নাজুক অবস্থায় চলে যায়, তখন শিক্ষকরা এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়। তাই এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান তাদের। 

আর প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময় কর্মসূচির আওতামুক্ত থাকবে পরীক্ষা। কিন্তু দাবি আদায় না হলে, সব বিশ্ববিদ্যালয় কঠোর কর্মসূচিতে যাবে বলেও হুমকি দেন শিক্ষকরা। 

আরবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
সকল বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের অস্থায়ী কর্মচারী। সোমবার (১৭ মার্চ) রেলভবনে তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এর আগে ৫ মাস ধরে এসব...
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা। সেই সঙ্গে প্রায় দেড় ঘণ্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর