রেলের অস্থায়ী কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম

সকল বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের অস্থায়ী কর্মচারী। সোমবার (১৭ মার্চ) রেলভবনে তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এর আগে ৫ মাস ধরে এসব কর্মচারীদের বেতন বন্ধ থাকায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা।

সারাদেশের রেলের লেভেল ক্রসিং পরিচালনা ও সংরক্ষণের জন্য ৩ হাজার ৮০০ অস্থায়ী কর্মী নিয়োগ দেয় রেল। এসব কর্মীদের বেতন বন্ধ আছে গেলো ৫ মাস ধরে। এ কারণে মানবেতর জীবন যাপন করছে বলে জানান তারা।

বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির ঘোষণা দেন রেলের এই কর্মীরা। আর তা ঠেকাতে তাদের নিয়ে আলোচনায় বসে রেলপথ মন্ত্রণালয়। ২৩ মার্চ অর্থাৎ আগামী রোববারের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেন রেলসচিব ফাহিমুল ইসলাম।

আর তার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। তবে পরের রোববারের মধ্যে পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
২০১৫ সালের পে-স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য করে মহার্ঘ ভাতা চালুর দাবি জানান সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা। সেই সঙ্গে প্রায় দেড় ঘণ্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর