‘কিছু মানুষ লোভী হয়ে যায়’

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:২৭ পিএম

দেশের কিছু মানুষ লোভী হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, কিছু মানুষ লোভী হয়ে অতিরিক্ত টাকা-পয়সা বানাচ্ছে এবং সেসব অর্থ বিদেশে পাচার করতে গিয়ে একটা সময় নিজেরাই পালিয়ে যায়।

মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া বক্তব্যের সময় প্রধানমন্ত্রী এমন মনোভাব প্রকাশ করেন। 

সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন শেখ হাসিনা। পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্নপর্ব। দেশের ব্যাংক খাত নিয়ে কমিশন গঠন সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকার প্রধান বলেন, কিছু মানুষের টাকা-পয়সা এত বেড়ে যায় যে, তারা দেশে টাকা রাখতে পারে না। টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয়। এটা নেশার মতো হয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ লোভী হয়ে যায়। টাকা-পয়সা এত বেড়ে যায় যে, দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে, তারপর দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেলল যে দেশেই থাকা যায় না। তাহলে লাভ হলো কী! এটা তো মানুষ চিন্তা করে না। নেশার মতো হয়ে যায়। 

ব্যাংক খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ ব্যাংক ভালো চালাতে পারছে, কেউ পারছে না। যদি কোনো ব্যাংক দুর্বল হয়, তাকে সহযোগিতা করা হচ্ছে। যারা আমানত রাখে, তাদের আমানত সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। যেখানে যেটুকু সমস্যা হচ্ছে, তা সমাধানের চেষ্টা হচ্ছে।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর