ভারতীয় চিনিবোঝাই ট্রাক পিষে মারলো কনস্টেবলকে

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:২৮ এএম

হবিগঞ্জে ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাককে থামার সঙ্কেত দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোট সাড়ে পাঁচটার দিকে জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম রবিউল হক। তিনি মঙ্গলবার সুনামগঞ্জ হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। রবিউলের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ তৌমুর ইসলাম বলেন, সকালে সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগনাল দেন রবিউল। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, চালক নিজের ইচ্ছায় রবিউলকে চাপা দিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় দুই জনকে আটক এবং ট্রাক জব্দ করা হয়েছে।

 মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর